Saturday, April 18, 2026

লা লিগা চ‍্যাম্পিয়ন বার্সা, ফের ন‍্যু-ক‍্যাম্পে ঢুকলো স্প্যানিশ লিগ

Date:

Share post:

শেষ বলে কিছু হয়ন না। শেষ হয়ে যেতে যেতেও ফিরে আসা যায়। এই কথাটা যেন একেবারে প্রযোয‍্য এফসি বার্সেলোনার জন‍্য। ২০১৮-১৯-র পর ফের লা লিগা চ‍্যাম্পিয়ন বার্সা। ২০১৮’র পর ফের ন‍্যু-ক‍্যাম্পে ঢুকলো স্প্যানিশ লিগ। রবিবার রাতে এসপানিয়লকে ২-৪ গোলে হারিয়ে ফের লা-লিগা চ্যাম্পিয়ন হল বার্সা। এই জয়ের ফলে ২৭ তম লা-লিগা চ‍্যাম্পিয়ন হল বার্সা। লিওনেল মেসি ক্লাব ছাড়ার পর এই প্রথমবার লা লিগা চ্যাম্পিয়ন হল বার্সেলোনা।

ম্যাচে শুরু থেকেই দাপট দেখাতে থাকে জাভির ছেলেরা। ম‍্যাচের ১০ মিনিটের মাথায় গোল করে বার্সাকে ১-০ গোলে এগিয়ে দেন রবার্ট লেওয়ানডস্কি। ম‍্যাচে বিপক্ষ দলকে নিয়ে কার্যত ছেলেখেলা করে জাভির দল। এরপর ম‍্যাচের ২০ মিনিটের মাথায় গোল করে বার্সাকে ২-০ গোলে এগিয়ে দেন অ্যালেজান্দ্রো ভালদে। এরপর ৪০ মিনিটের মাথায় ফের গোল পায় বার্সেলোনা। বার্সার হয়ে ৩-০ করেন লেওয়ানডস্কি। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে যায় জাভির দল।

দ্বিতীয়ার্ধে নিজেদের আক্রমণ বাড়ায় এসপানিয়ল। বারবার বার্সার ডিফেন্সের কাছে পরাজিত হতে হয় তাদের। এরই মধ্যে ফের গোল করে বার্সা। ৫৩ মিনিটের মাথায় ম্যাচের চতুর্থ গোলটি করেন জুলেস। এরপর অবশ্য আর কোনও গোল করতে পারেনি বার্সা। ম‍্যাচের ৭৩ মিনিটের মাথায় গোল করে এসপানিয়লের হয়ে ব্যবধান কমান জাভি পুয়াডো। ম্যাচের ইনজুরি টাইমে এসপানিয়লের হয়ে গোল করেন জোসেলু। এই জয়ের ফলে ধরাছোঁয়ার বাইরে চলে যায় বার্সা। ৩৪ ম‍্যাচ খেলে বার্সার পয়েন্টে ৮৫। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সার পয়েন্টের তফাত ১৪। ৩৪ ম‍্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল।

আরও পড়ুন:‘আমাদের পাশে এসে দাঁড়ান’, এই আবেদন নিয়ে স্মৃতি-নির্মলা সীতারমণ-সহ মোট ৪৩ জন বিজেপি নেত্রীকে চিঠি বিনেশদের


 

Related articles

২০২৩-এ পাস হওয়া বিল আনুন: মহিলা সংরক্ষণে বিজেপির মিথ্যাচারে দাবি প্রিয়াঙ্কার

বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করলেন। তারপরেও বিল আইনে পরিণত হল না ৩ বছর ধরে। এবার ডিলিমিটেশনের ছাতার তলায় সেই...

মোহনবাগান সাফল্য পেলে কেন ব্যর্থ লখনউ? কারণ জানালেন গোয়েঙ্কা

আইপিএলে লখনউ সুপার জায়ান্টের (Lucknow Super Giants) মালিক এবং আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) প্রধান...

কত বড় জাতির নেতা! কাকে কটাক্ষ তৃণমূল সভানেত্রীর

শনিবার রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কী বিষয়ে জাতির উদ্দেশে ভাষণ...

শওকত আমার ডানহাত: নিরাপত্তা তুলে নেওয়ার চক্রান্তে সোচ্চার মমতা

নির্বাচনী আদর্শ আচরণবিধির নামে যথেচ্ছ নিয়ম বদল করে আরোপ করে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা পরিস্থিতি তারপরেও...