Saturday, May 16, 2026

অভিষেককে জড়িয়ে কুন্তলের চিঠি মামলায় রায়দান স্থগিত

Date:

Share post:

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে কুন্তল ঘোষের চিঠি মামলায় আদালতের নির্দেশে মুখবন্ধ খামে রিপোর্ট পেশ করল সিবিআই ও ইডি। মামলার শুনানি শেষ। আপাতত রায়দান স্থগিত। তবে চলতি সপ্তাহের মধ্যেই হতে পারে রায়দান।নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষ এর আগে চিঠি লিখে অভিযোগ জানিয়েছিলেন, তদন্তে জেরা করতে গিয়ে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য চাপ দিচ্ছেন। এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, অভিষেক এবং কুন্তলকে মুখোমুখি বসিয়ে জেরা করা হোক। সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান অভিষেক। শীর্ষ আদালতে স্বস্তি মেলে। প্রথমে অভিষেকের জেরায় স্থগিতাদেশ দেওয়া হয়। তারপর মামলাটি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরিয়ে নতুন বিচারপতির নিয়োগের নির্দেশ দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।এরপর এই মামলায় কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহাও জানান, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চাইলে অভিষেককে জেরা করতে পারে। তবে পরবর্তীতে কুন্তল ঘোষের চিঠির মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখানেও মেলেনি রক্ষাকবচ। জানানো হয়, পরবর্তী শুনানির আগে পর্যন্ত কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ নয়। এবার উচ্চ আদালতের নির্দেশে মেনে মঙ্গলবার এই মামলায় মুখবন্ধ খামে রিপোর্ট জমা দেয় সিবিআই এবং ইডি।

 

Related articles

কর্মীর বাড়ি থেকে প্রশাসনিক ভবন: তিন জেলায় হিংসার কাহিনী শুনলেন তৃণমূল প্রতিনিধিরা

নির্বাচনের পরে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার শিকার তৃণমূলের কর্মী থেকে তাঁদের পরিবার। বাদ পড়েনি নির্বাচিত সদস্যরাও। তৃণমূল...

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...