Monday, June 8, 2026

সৌরভের নিরাপত্তা ‘ওয়াই’ থেকে বেড়ে হল ‘জেড’ ক্যাটাগরি

Date:

Share post:

সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তা বাড়াল রাজ্য সরকার। ‘ওয়াই’ ক্যাটাগরির পরিবর্তে তিনি এখন থেকে ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা পাবেন। আগামী ২১ মে থেকে বাড়তি নিরাপত্তা দেওয়া হবে মহারাজকে। কিন্তু হঠাৎ করে কেন নিরাপত্তা বাড়ানো হল মহারাজের? সৌরভের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, ব্যক্তিগত কারণে নিরাপত্তা বাড়ানো হয়েছে ভারতের প্রাক্তন অধিনায়ক এবং বোর্ডের প্রাক্তন সভাপতির। সৌরভের নিরাপত্তা বাড়ানোর জন্য নির্দিষ্ট কোনও কারণ অবশ্য বলা হয়নি।

বর্তমানে দিল্লি ক্যাপিটালস দলের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। যদিও আইপিএল থেকে ছিটকে গিয়েছে দিল্লি ক্যাপিটালস। গ্রুপ স্তরে শেষ ম্যাচ দিল্লি খেলবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। তারপরই বাড়িতে ফিরবেন সৌরভ। এরপরই তাঁর নিরাপত্তা কার্যকর করা হবে বলে জানা গিয়েছে। জেড ক্যাটাগরির নিরাপত্তা মানে তাঁর সঙ্গে ২৪ ঘণ্টা পুলিশ থাকবেন। তিনি যেখানে যাবেন সেখানেই তাঁর সঙ্গে পুলিশ থাকবেন। এই জেড ক্যাটাগরির নিরাপত্তায় তাঁর বাড়িতে ২৪ ঘণ্টা নিরাপত্তা থাকবে। সঙ্গে তাঁর সঙ্গে ২ জন নিরাপত্তা আধিকারিক থাকবেন। এছাড়াও সঙ্গে থাকবে একটি এসকর্ট গাড়ি, একটি পাইলট কার, টেল কার।নিরাপত্তাকর্মীর সংখ্যা থাকবেন মোট ২০-২২ জন।

এরই মধ্যে ঠাকুরপুর থানার অফিসাররা গিয়ে সৌরভের বেহালার বীরেন রায় রোডের বাড়ি পরিদর্শন করে এসেছেন। দেড় দশক আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন সৌরভ। তারপর কয়েক বছর আইপিএলে খেললেও ক্রিকেট প্রশাসনের দিকেই তাঁর মন ছিল। প্রথমে সিএবি প্রেসিডেন্ট ও পরে বিসিসিআই প্রেসিডেন্ট হন তিনি। মাঝে তাঁর রাজনীতিতে যোগদানের ব্যাপারেও নানান জল্পনা ছড়িয়েছিল। যদিও এখনও পর্যন্ত মহারাজকে কোনও দলীয় রাজনীতির বৃত্তে দেখা যায়নি।

Related articles

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...