Sunday, June 7, 2026

হঠাৎ নবান্নে ২টি তলা পরিদর্শন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কাজের দিনের সকালে নবান্নে পৌঁছে হঠাৎ ১২তলায় হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই তলেই রাজ্যের অর্থ এবং বাজেট দফতর। বুধবার, প্রশাসনিক সদর দফতরে পৌঁছে ১৪তলায় নিজের দফতরে না গিয়ে সটান প্রথমে যান ৬তলায় ভূমি ও ভূমিসংস্কার দফতরে। সেখান থেকে ১২তলায় যান মুখ্যমন্ত্রী। আধিকারিক ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন। খোঁজ খবর নেন কর্মীদের।

এর আগে ১৫ মার্চ নবান্নের (Nabban) পাঁচ তলায় পার্বত্য বিষয়ক দফতরে যান মুখ্যমন্ত্রী। তার কয়েকদিন আগেই ডিএ আন্দোলনকারীদের যৌথ মঞ্চ ধর্মঘট ডাকে। কিন্তু সেদিন দফতরে হাজিরা বেশ কম ছিল। টেবিলে ফাইলের পাহাড় দেখতে পান মমতা। উষ্মা প্রকাশ করেন তিনি।

তবে, নবান্নের সাংবাদিক বৈঠক থেকে সোমবার সিপিএম প্রভাবিত কর্মচারী ইউনিয়নের বিরুদ্ধকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, তৃণমূল ক্ষমতায় আসার পরে কাউকে চাকরি থেকে সরায়নি। কোঅর্ডিনেশন কমিটির লোকেরা এখনও বিভিন্ন দফতরে রয়েছেন। তাঁরাই সরকারের কাজে বাগড়া দিচ্ছে। তবে, এদিন কেন ২টি দফতরে আচমকা মুখ্যমন্ত্রী পরিদর্শন করেন তার কোনও কারণ যায়নি।

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...