Tuesday, March 24, 2026

ফেলুদা – ব্যোমকেশ নয়, আবির এবার নতুন টলি গোয়েন্দা!

Date:

Share post:

বাংলার দর্শকদের মনে গোয়েন্দা হিসেবে নিজের জায়গাটা বেশ পাকা করেছেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। এযাবৎকালে গোয়েন্দা হিসেবে তাঁর সাফল্য রীতিমতো ঈর্ষাজনক। সেই আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) এবার নতুন ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। ‘ফাটাফাটি’র (Hero) বাচস্পতি এবার টলিপাড়ার নতুন গোয়েন্দা। সৌজন্যে পরিচালক দেবালয় ভট্টাচার্য (Debalay Bhattacharya)।

গত কয়েক বছরে বাংলার এখানে ওখানে ছড়িয়ে থাকা গুপ্তধনের রহস্য সমাধান করেছেন সোনাদা। তথাকথিত গোয়েন্দা না হয়ে সেখানেও তিনি সুপারহিট। তবে বেশ কিছুদিন আবির অন্য ধরনের সিনেমা করছিলেন। সম্প্রতি উইন্ডোজ প্রোডাকশনের ছবি ফাটাফাটিতে এক ঘরোয়া মধ্যবিত্ত স্বামীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। সেখান থেকে একেবারে ভোলবদল। রহস্য রোমাঞ্চ গল্পের লেখক স্বপনকুমারের ‘বাদামী হায়নার কবলে’ গল্প অবলম্বনে দীপক চট্টোপাধ্যায় চরিত্রে বাঙালির কাছে আসবেন আবির।

 

 

Related articles

SIR মামলাতে থেকে আইপ্যাক কাণ্ড, আজ নজর সুপ্রিম কোর্টে 

মঙ্গলবার রাজ্যে দুই গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। একদিকে রয়েছে এসআইআর (SIR) সংক্রান্ত মামলা অন্যদিকে...

সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম বাদ, কাটলো না ধোঁয়াশা! আজ জেলায় জেলায় পৌঁছবে তালিকা 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের (final voter list) প্রায় ২২ দিন পর সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ করতে...

বাড়ছে তাপমাত্রা,অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই রাজ্যে ফের ঝড় বৃষ্টির পরিস্থিতি!

দুর্যোগের কালো মেঘ সরিয়ে বাংলা জুড়ে আপাতত দুদিন শুষ্ক আবহাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫-৬ ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে...

নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আজ উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক

হাতে আর মাত্র এক মাস, তারপরই বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। মাঠে-ময়দানে জনমত সমীক্ষা...