Wednesday, March 11, 2026

তমলুকে মেরামতির সময় আচমকা ভেঙে পড়ল সেতু, মৃ.ত ১

Date:

Share post:

কাজ চলার সময় আচমকাই সেতু (Bridge) ভেঙে পড়ল পূর্ব মেদিনীপুরের (East Medinipur) তমলুকে। ভগ্নস্তূপের নীচে চাপা পড়ে যান ২জন। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আরও একজন গুরুতর জখম হয়েছেন। তাঁকে তমলুক হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, দীর্ঘ দিন ধরেই জীর্ণ অবস্থায় পড়েছিল সেতুটি। অভিযোগ পেয়ে সেতু সংস্কারের কাজ শুরু করে প্রশাসন। বুধবার, বেলা ১২টার নাগাদ সংস্কারের কাজ চলার সময় সেতুটি ভেঙে পড়ে। সেতু মেরামতির সময় নিরাপত্তার বিষয়টি বিবেচনা করা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনাস্থলে যায় তমলুক থানার পুলিশ ও দমকল। দীর্ঘক্ষণ চেষ্টার পর দুজনকে উদ্ধার করা হয়েছে। একজনের মৃত্যু হয়েছে। অপরজন গুরুতর আহত।

 

 

 

spot_img

Related articles

জুনিয়র আর্টিস্টদের জন্য বিশেষ উদ্যোগ ফেডারেশন সভাপতি স্বরূপের

জুনিয়র আর্টিস্ট বা এক্সট্রা- যে নামেই ডাকা হোক না কেন, তাঁরা আসলে শিল্পী-অভিনেতা। কিন্তু বিভিন্ন সময় অসুবিধা সম্মুখীন...

বঞ্চনা থেকে নাগরিকত্বহীনতা, ধর্নামঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন বিশিষ্টরা

কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনা, এসআইআর (SIR) প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে তৃণমূলের ধরনামঞ্চ মঙ্গলবার পরিণত হয়েছিল প্রতিবাদের...

মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় মমতার লড়াই ‘ঐতিহাসিক’, ধর্নামঞ্চে বললেন সুবোধ সরকার

এসআইআর ইস্যুতে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে এমন লড়াই বিরল, ধর্মতলার ধর্নামঞ্চে এসে মুখ্যমন্ত্রীর এই আন্দোলনের প্রশ্নংসা করে...

সংসদে বিরোধী সাংসদদেরই কেন সাসপেন্ড করা হচ্ছে? স্পিকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন মহুয়ার

লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের আলোচনায় মঙ্গলবার তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র।...