Saturday, June 20, 2026

প্রয়াত বিশিষ্ট আইনজীবী অরুণকুমার মণ্ডল, শো*কপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বিশিষ্ট আইনজীবী অরুণকুমার মণ্ডলের (Arun Kumar Mondal) প্রয়াণে শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerje)। বার্ধক্যজনিত সমস্যার পাশাপাশি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন আশি ঊর্ধ্ব এই বর্ষীয়ান আইনজীবী। ‘ফক্স অ্যান্ড মণ্ডল’ ল- ফার্মের কর্ণধার ছিলেন তিনি। আজ বুধবার সকালে কলকাতায় (Kolkata) তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আইনজীবীর প্রয়াণে শোকাহত মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন , “বিশিষ্ট আইনজীবী শ্রী অরুণকুমার মণ্ডলের প্রয়াণে আমি গভীর শোকপ্রকাশ করছি। তিনি আজ সকালে কলকাতায় প্রয়াত হয়েছেন। শ্রী মণ্ডল বিখ্যাত ল-ফার্ম ‘ফক্স অ্যান্ড মণ্ডল’-এর অন্যতম কর্ণধার ছিলেন।অশীতিপর অরুণবাবু কিছুকাল যাবৎ অসুস্থ ছিলেন। তাঁর প্রয়াণে আইন জগতের অপূরণীয় ক্ষতি হল।আমি অরুণকুমার মণ্ডলের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

 

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...