Thursday, May 14, 2026

টলিউডে পা রাখছেন মদন! জামাইষষ্ঠীতেই মুক্তি ‘ ওহ! লাভলি’র

Date:

Share post:

বাংলার রাজনীতির বর্ণময় চরিত্র মদন মিত্র (Madan Mitra)মানেই ‘ ওহ লাভলি’ (Oh Lovely)টুইস্ট। নেতা থেকে গায়ক হয়ে এবার তিনি অভিনেতা (Actor)। শুধু রাজনীতির কারণে নয় বরং নিজের স্টাইলেই একটা আলাদা ফ্যান ফলোয়িং তৈরি করেছেন কামারহাটির বিধায়ক (Kamarhati MLA)। সব সময় নিজের স্টাইলে কিছু না কিছু এমন কাজ করেন তিনি, যার কারণে সংবাদের শিরোনামে আসে মদন মিত্রর নাম। এবার সেই তালিকায় জুড়ে গেল টলিউডের (Tollywood) নাম। এমনিতেই সিনে দুনিয়ার বাসিন্দাদের সঙ্গে দারুণ সম্পর্ক বিধায়কের। তবে দিন দিন সোশ্যাল মিডিয়ায় যেভাবে ভক্ত সংখ্যা বাড়ছে মদন মিত্রের, তাতে যে কোনও তারকাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন তিনি। সেই মদন মিত্র এবার বাংলা সিনেমায় (Bengali Movie)। হরনাথ চক্রবর্তীর (Haranath Chakraborty) প্রযোজনায় টলিউডে পা রাখছেন তিনি।

ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন মদন মিত্র – এটা নতুন ছবি নয়। কিন্তু বাংলা ছবিতে অভিনয় করছেন এই নেতা সেটা নিঃসন্দেহে দারুণ ব্যাপার। অন্তত এমনটাই মত টালিগঞ্জের কলাকুশলীদের। ‘ ওহ লাভলি’ মদন মিত্রের সিগনেচার ডায়ালগ যা দিয়ে এবার তৈরি হয়েছে একটা গোটা সিনেমা। জামাইষষ্ঠীতেই মুক্তি পাচ্ছে এই ছবি। সম্প্রতি তার একটি ব়্যাপ সং- এর শুটিং শেষ করলেন বিধায়ক। গানের নাম ‘হি ইজ এ লাভলি ম্যান, অলসো এ গুড ম্যান’। মদন মিত্র বলছেন সিনেমায় তিনি এক চালকলের মালিকের ভূমিকায় অভিনয় করছেন। দুই মালিকের ঝামেলার মাঝে মিষ্টি এক প্রেমের গল্প বলবে এই ছবি। প্রথম সিনেমার মুক্তির আগে খোশ মেজাজে মদন মিত্র।

 

 

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...