Thursday, May 14, 2026

তপসিলি উপজাতির তকমা চাই, কুড়মিদের দাবিতে সহমত মুখ্যমন্ত্রী, কেন্দ্রকে প্রস্তাব পাঠাচ্ছে রাজ্য

Date:

Share post:

একগুচ্ছ দাবি-দাওয়া নিয়ে সম্প্রতি ফের বড়সড় আন্দোলনে নামতে দেখা গিয়েছে কুড়মি সম্প্রদায়ের মানুষজনকে। সেই দাবির মধ্যে উল্লেখযোগ্য, কুড়মিদের তপসিলি উপজাতি ঘোষণা করতে হবে। আজ, বুধবার নবান্নে কুড়মিদের প্রতিনিধিদের সঙ্গে প্রায় ৪৫মিনিট বৈঠকের পর তাদের সেই দাবির সঙ্গে সহমত পোষণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে ছিলেন কুড়মিদের তিন প্রতিনিধি শুভেন্দু মাহাতো, সুনীল মাহাতো ও বিজয় মাহাতো। এছাড়াও ছিলেন তৃণমূল বিধায়ক শান্তিরাম মাহাতো ও সুশান্ত মাহাতো এবং ঝাড়গ্রাম-পুরুলিয়ার তৃণমূল নেতৃত্ব।

জঙ্গলমহলে কুড়মিদের ক্ষোভ প্রশমন করেন মুখ্যমন্ত্রী। এদিনের বৈঠকের পর কুড়মিদের তপসিলি উপজাতি ঘোষণার দাবি নিয়ে কেন্দ্রের কাছে দ্রুত প্রস্তাব পাঠাবে রাজ্য সরকার, এমনটাই জানা গিয়েছে। কুড়মিদের উন্নয়নের জন্য নতুন করে কুড়মি উন্নয়ন বোর্ড গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবান্নের বৈঠকে। জঙ্গলমহলে আদিবাসীদের উন্নয়নে আরও জোর দেবে রাজ্য সরকার।

এদিন কুড়মি আন্দোলনের প্রতিনিধিরা নবান্নে প্রথমে এসে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেন। তারপর বৈঠক হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তাঁরা মুখ্যমন্ত্রীকে জানান, কুড়মি উন্নয়ন বোর্ড থাকলেও তা কার্যত নিষ্ক্রিয়। এছাড়াও জঙ্গলমহলরে বেশকিছু এলাকায় অনেক সমস্যা রয়েছে। সেইসব সমস্যার কথাও মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেন কুড়মিদের প্রতিনিধিরা। যত দ্রুত সম্ভব সেই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- হরিশ মুখার্জি রোডে গ্রুপ-‘ডি’ চাকরিপ্রার্থীদের মিছিলের অনুমতি! সরব কুণাল

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...