Friday, June 5, 2026

শুক্রবারেও স্বস্তির বৃষ্টি! কী জানাল হাওয়া অফিস

Date:

Share post:

গরমের মাঝেও স্বস্তির খবর। বৃহস্পতিবারের পর আজ শুক্রবারেও ঝড় বৃষ্টির (Rain with Thunderstorm) পূর্বাভাস দিল হাওয়া অফিস (Weather Department)। শনি এবং রবিবার কলকাতা-সহ (Kolkata Weather)দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর দাপট দেখা গিয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও ঝড় বৃষ্টি হয়েছে। শুক্রবারও একই পরিস্থিতি চলবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।

হাওয়া অফিস সূত্রে খবর চলতি সপ্তাহেই আন্দামানে ঢুকছে বর্ষা। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণ বঙ্গোপসাগর দক্ষিণ আন্দামান সাগর এবং নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায়। গতকালের পর আজ সকাল থেকেও গরমের দাপট বেড়েছে। যদিও বিকেলের দিকে প্রকৃতি বদলের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পংয়ে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে।রবিবার ও সোমবার বাড়বে তাপমাত্রা। মঙ্গলবার থেকে ফের রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

Related articles

চন্দ্রনাথ খুনে নয়া মোড়! ফের যোগীরাজ্য থেকে গ্রেফতার ১

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) হত্যাকাণ্ডের তদন্তে এবার নয়া মোড়। ফের যোগীরাজ্যের...

কোটি টাকার প্রতারণা, সোহমের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর!

অভিনেতা সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগে চারু মার্কেট থানায় (Charu Market Police Station) দায়ের এফআইআর।...

অভিযুক্তর কোমরে দড়ি পরিয়ে ‘ইচ্ছাকৃত সম্মানহানি’ কেন? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের

অভিযুক্তের উপর অনেক রাগ-ক্ষোভ থাকতে পারে। অভিযুক্তকে গ্রেফতার করতে পারে পুলিশ কিন্তু ইচ্ছাকৃত ভাবে তাঁর সম্মানহানি করতে পারে...

ফের অপরিবর্তিত রেপো রেট! লোনের EMI কি কমল?

এবারও রেপো রেট (RBI Repo Rate) অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। কোনও বদল...