Monday, March 16, 2026

আগামী বছর টেনিসকে বিদায় জানানোর ইঙ্গিত নাদালের, নাম তুলে নিলেন ফরাসি ওপেন থেকে

Date:

Share post:

ফরাসি ওপেন থেকে নাম তুলে নিলেন রাফায়েল নাদাল। শুধু তাই নয়, আগামি বছর টেনিসকে বিদায় জানানোর ইঙ্গিত দিলেন তিনি। চোটের কারণেই ফরাসি ওপেন থেকে নাম তুলে নিলেন নাদাল। আগামী ২৮ জুন থেকে শুরু হচ্ছে ফরাসি ওপেন।

এই নিয়ে সাংবাদিক সম্মেলনে নাদাল বলেন,” এই সিদ্ধান্ত আমার নয়, শরীরের। আপাতত কিছু দিন আমাকে টেনিস থেকে দূরে থাকতে হবে। হয়তো দু’মাস। হয়তো তিন-চার মাস। গত চার মাস খুবই কঠিন গিয়েছে। ফরাসি ওপেনে না খেলার কথা ভাবতেই পারি না। কিন্তু বাস্তব পরিস্থিতি এমনই যে আমাকে এই প্রতিযোগিতা থেকে দূরে সরে দাঁড়াতেই হচ্ছে। অতিমারির পরে অনুশীলনে শরীর সেভাবে আমার সঙ্গ দেয়নি। অনেক সমস্যা তৈরি হয়েছে। শারীরিক কারণে খেলা থামিয়ে দিতে হয়েছে। ”

টেনিস থেকে বিদায় নেওয়ার প্রসঙ্গে নাদাল বলেন,” আগে থেকে কোনও কথা বলতে চাই না। আমি এমন মানুষ নই যে এক বার এক কথা বলবে, পরের বার অন্য কথা বলবে। পরের বছরই আমার পেশাদার জীবনের শেষ। আপাতত এটাই আমার ভাবনা।”

এরপর নাদাল আরও বলেন, “কোভিডের পর থেকে অনুশীলন করা নিয়ে খুব সমস্যা হয়েছে। চোট বেড়েছে। ফলে অনুশীলন যেমন উপভোগ করতে পারিনি, তেমনই যে প্রতিযোগিতাগুলোয় খেলেছি, সেগুলোও উপভোগ করতে পারিনি। এখন পরের বছরটা উপভোগ করতে চাই। তারপর টেনিসকে বিদায় জানাতে চাই। সেরকমই ভেবে রেখেছি।”

আরও পড়ুন:হায়দরাবাদের বিরুদ্ধে বিরাট শতরান, নিজের ইনিংস নিয়ে মুখ খুললেন কোহলি

 

 

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...