Saturday, March 14, 2026

এগরা বি.স্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত ভানু বেঁচে থাকলে ফেঁসে যেতেন শুভেন্দু! দাবি কুণালের

Date:

Share post:

পূর্ব মেদিনীপুরের এগরার বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত ভানুকে বাগের মৃত্যু হয়েছে কটকের হাসপাতালে। এই ভানু বাগ প্রথমে বাম থেকে রামে নাম লিখিয়েছিলেন বলে শুরু থেকেই দাবি করে আসছে তৃণমূল। বিজেপির সাহায্যেই জখম অবস্থায় ওড়িশা পালিয়ে ছিলেন ভানু বাগ, এমনটাও দাবি করা হয়েছিল শাসক দলের পক্ষে। শুধু তাই নয়, ভানু শুভেন্দু ঘনিষ্ঠ বলেও অভিযোগ ছিল তৃণমূলের।

অন্যদিকে, ভানুর মৃত্যুর পর শুভেন্দু দাবি করেন, ভানুর মৃত্যুতে তৃণমূলের বিরাট ক্ষতি হয়ে গেল। তথ্য সংস্কৃতি বিভাগ থেকে শোকবার্তা প্রকাশ করা উচিত মুখ্যমন্ত্রীর! শুভেন্দু পাল্টা দিতে ছাড়েননি কুণাল ঘোষ। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র বলেন, ভানু ‘অধিকারী প্রাইভেট লিমিটেডের কর্মচারী’ ছিলেন।

কুণাল ঘোষের দাবি, “ওই এলাকা বিজেপির পঞ্চায়েতের মধ্যে। পুলিশ গ্রেফতারও করেছিল ভানুকে। কিন্তু আমাদের আফসোস, ভানু মারা যাওয়ায় শুভেন্দু এবং তাঁর কিছু সাঙ্গপাঙ্গ এ যাত্রায় বেঁচে গেল। ভানু বেঁচে থাকলে বয়ানে ওদের নামই বেরোত। উনি শুভেন্দুর নাম হয়তো বলে দিতেন।দিলীপ ঘোষও চাইছিলেন ভানু যেন পুলিশের কাছে শুভেন্দুর নামটা বলে দেয়। ভানু বেঁচে থাকলে শুভেন্দু ফেঁসে যেতো।”

আরও পড়ুন- নিজে যেতে না পারলেও কর্নাটকে মন্ত্রিসভার শপথে দূত পাঠাচ্ছেন মমতা

এর আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘‘তৃণমূলের লোক হলে বাংলার পুলিশ তাঁকে গত বছর কালীপুজোর সময় বেআইনি বাজি কারখানার জন্য কেন গ্রেফতার করবে? ওখানকার পঞ্চায়েত বিজেপির। ওদেরই তথ্য রাখা উচিত ছিল।”

spot_img

Related articles

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...