Wednesday, June 3, 2026

নিজে যেতে না পারলেও কর্নাটকে মন্ত্রিসভার শপথে দূত পাঠাচ্ছেন মমতা

Date:

Share post:

কর্নাটকে(Karnataka) নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে কংগ্রেসের(Congress) তরফে আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে জরুরি কাজে মুখ্যমন্ত্রী যেতে না পারলেও বেঙ্গালুরুতে দূত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই নিমন্ত্রণ রক্ষা করতে পাঠানো হচ্ছে লোকসভার সহকারী দলনেত্রী কাকলি ঘোষ দস্তিদারকে। শুক্রবার এমনটাই জানিয়েছেন তৃণমূলের(TMC) রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন(Derek O’brayen)।

শুক্রবার এই বিষয়ে টুইট করে ডেরেক লেখেন, “কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং তাঁর অন্য সহকর্মীরা সর্বভারতীয় তৃণমূলের চেয়ারপার্সন তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামিকাল শনিবারের শপথ অনুষ্ঠানের জন্য ব্যক্তিগত ভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। শপথের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য লোকসভায় তৃণমূলের সহকারী দলনেত্রী কাকলি ঘোষ দস্তিদারকে মনোনীত করেছেন।”

প্রসঙ্গত, ২০১৮ সালের ঘোড়া কেনাবেচার সরকারকে গণতান্ত্রিক থাপ্পড় মেরে কর্নাটকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে কংগ্রেস। আগামী শনিবার মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের পাশাপাশি আরও কয়েক জন মন্ত্রী সকাল সাড়ে ১১টায় শপথ নেবেন। এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে কংগ্রেস নেতৃত্বের পাশাপাশি অবিজেপি দলগুলির শীর্ষ নেতৃত্বকে। সেইমতো আমন্ত্রণ জানানো হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কেও। তবে জরুরি কাজে ব্যস্ত থাকায় নিজে না গিয়ে কাকলি ঘোষ দস্তিদারকে পাঠালেন বাংলার মুখ্যমন্ত্রী।

Related articles

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...