Sunday, May 10, 2026

মুম্বইয়ে লোকাল ট্রেনের বদলে চলবে বন্দে ভারত!

Date:

Share post:

মুম্বইয়ে কিছুদিনের মধ্যেই লোকাল ট্রেনের বদলে চলবে বন্দে ভারত। রেল মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, শুরুতে ২৩৮টি বন্দে ভারত রেক বাণিজ্যনগরীর যাত্রীদের পরিষেবা দেবে। যা এতদিন চলা জায়গা নেবে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াতেই এসি লোকাল ট্রেনের পরিবর্তে বন্দে ভারত চালাবে রেল।

রেল সূত্রে জানা গিয়েছে,মুম্বই আর্বান ট্রান্সপোর্ট প্রজেক্ট ৩ এবং ৩এ-র আওতায় ২৩৮টি বন্দে ভারত মেট্রো চালাবে রেল। রেল সিদ্ধান্ত নিয়েছে, দুটি স্টেশনের মধ্যে ন্যূনতম ১০০ কিলোমিটার দূরত্ব থাকলে চলবে এই ট্রেন। বন্দে ভারত ট্রেনগুলিতে যাত্রী স্বাচ্ছন্দ্যও অনেকটাই বেশি।মুম্বইয়ের লোকাল ট্রেনের কয়েক লক্ষ যাত্রী এই সুবিধা পাবেন।

ইতিমধ্যে মুম্বই রেল বিকাশ নিগমকে এই বিষয়ে দরপত্র আহ্বান করারও ছাড়পত্র দিয়েছে রেল বোর্ড। বর্তমানে মুম্বই পশ্চিম রেল ছ’টি এবং মধ্য রেল পাঁচটি এসি লোকাল চালায়। এগুলিকেই বন্দে ভারতে বদলানো হচ্ছে।রেলমন্ত্রক এবং মহারাষ্ট্র সরকারের যৌথ উদ্যোগে এই পরিবর্তন আসছে। ইতিমধ্যে মুম্বই রেল বিকাশ নিগমকে এই বিষয়ে দরপত্র আহ্বান করারও ছাড়পত্র দিয়েছে রেল বোর্ড। বর্তমানে মুম্বই পশ্চিম রেল ছ’টি এবং মধ্য রেল পাঁচটি এসি লোকাল চালায়। এগুলিই বন্দে ভারতে বদলাতে চলেছে শিগগির। রেলমন্ত্রক এবং মহারাষ্ট্র সরকারের সম্মিলিত উদ্যোগে বদল আসছে মুম্বই আর্বান ট্রান্সপোর্ট পরিষেবায়।

Related articles

অভিজ্ঞতায় আস্থা, নেতৃত্বে নারী শক্তি! বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি অসীমা-নয়না

বিধানসভায় প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল তৃণমূল কংগ্রেস। অভিজ্ঞতার ওপর...

শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া! ড্র করে লিগ টেবিলের দু’নম্বরেই বাগান 

মোহনবাগান    ১          এফসি গোয়া  ১ (ম্যাকলারেন)                 (রনি) ম্যাচটা জিতলে শীর্ষে উঠে আসার সুযোগ ছিল। কিন্তু জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে গিয়েও...

কলকাতায় আমির খানের ‘সিক্রেট’ ভিজিট 

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আলাদাই আমেজ গোটা শহরে, ওদিকে বাংলার রাজনৈতিক ইতিহাসের পালাবদল। এর মাঝেই কলকাতায় পা রাখলেন বলিউডের...

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল! ব্যাপক বদলি সিএমও-সহ ৪৬ দফতরে 

রাজ্যপাটে পালাবদলের পর থেকেই প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে নতুন সরকার। সেই রদবদলের প্রথম কোপ গিয়ে...