Saturday, May 2, 2026

বিশ্বজয়ের ২৯ বছর পার, থ্রোব্যাক ক্যাপশনে নস্টালজিক সুস্মিতা

Date:

Share post:

আজ ২১ মে, প্রায় ২৯ বছর আগে এই দিনেই ‘মিস ইউনিভার্স’ (Miss Universe)খেতাব জিতে বিশ্বের বুকে দেশের নাম উজ্জ্বল করেছিলেন অভিনেত্রী সুস্মিতা সেন (Sushmita Sen)। রবিবার নিজের সোশ্যাল মিডিয়া (Social Media) হ্যান্ডলে পুরনো ছবি শেয়ার করে আবেগে ভেসেছেন বঙ্গ তনয়া। ৭৭টি দেশ থেকে আসা প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে ‘ব্রহ্মাণ্ড সুন্দরী’ খেতাব জয় সহজ ছিল না। এরপরই পাল্টে গিয়েছিল সুস্মিতার জীবন।

১৯৯৪ এর আজকের দিনে প্রথম ভারতীয় নারী হিসেবে ‘মিস ইউনিভার্স’-এর খেতাব জেতেন সুস্মিতা সেন। একই বছরে ‘মিস ওয়ার্ল্ড’-এর খেতাব নিজের করেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। বলি অভিনেত্রী সুস্মিতা সেন তাঁর ক্যাপশনে লেখেন, ‘আমার দেশের হয়ে প্রতিনিধিত্ব করা এবং সেই খেতাব জেতা এতই সম্মানের, যে আজও আনন্দে চোখে জল চলে আসে… ২৯ বছর পরও!!! আমি এই দিনটিকে অত্যন্ত গর্বের সঙ্গে উদযাপন করি এবং স্মরণ করি। কারণ ইতিহাস সাক্ষ্য দেয়, ভারত সর্বপ্রথম ২১ মে ১৯৯৪ সালে ফিলিপিন্সের ম্যানিলায় ‘মিস ইউনিভার্স’ খেতাব জিতেছিল।’ অভিনেত্রীর পোস্টের পর পাল্টা শুভেচ্ছার বন্যা সমাজমাধ্যমে। সুস্মিতাও বাঙালি স্টাইল মেনেই ক্যাপশনের শেষে “দুগ্গা-দুগ্গা” লিখতে ভোলেননি।

 

Related articles

ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণ: মৃত্যু তিন জওয়ানের

মাওবাদ মুক্ত কোনওভাবেই হতে পারছে না ছত্তিশগড়। যেভাবে মাওবাদীদের বিরুদ্ধে দমননীতি নিয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক, তাতে যে কোনওভাবেই...

দক্ষিণ ২৪ পরগনার দায়িত্ব নিজের হাতে, বাকি জেলায় প্রতিনিধি পাঠালেন অভিষেক: এজেন্টদের বোঝালেন প্রযুক্তিগত দিক

ভোট গণনায় কারচুপি রুখতে পর্যবেক্ষক নিয়োগ করল তৃণমূল। দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্ব নিজের হাতেই রাখলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ...

সুষ্ঠু ও স্বচ্ছভাবে ভোট গণনা পরিচালিত করতে অতিরিক্ত পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

বিধানসভা নির্বাচনের গণনা প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন (Election Commission) অতিরিক্ত গণনা পর্যবেক্ষক (Counting observers) ও...

শেষ লড়াই! ইস্টবেঙ্গল ছাড়ার জল্পনা উস্কে দিলেন অস্কারই

ইস্টবেঙ্গলে(East Bengal) অস্কার ব্রুঁজোর(Oscar Bruzon) ভবিষ্যত নিয়ে জোর গুঞ্জন, চলতি মরশুমের পর কি সত্যিই ইস্টবেঙ্গল ছাড়ছেন অস্কার ব্রুঁজো?...