Wednesday, June 24, 2026

সইফ পুত্রের বলি অভিষেক! ইব্রাহিমকে নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট সারার

Date:

Share post:

বলিউডে এবার পতৌদি পরিবারের আর এক সদস্যের পা পড়তে চলেছে। শর্মিলা (Sharmila Tagore) থেকে সইফ(Saif Ali Khan) , অমৃতা থেকে করিনা (Karina Kapoor), এবার সারার (Sara Ali Khan) পর বলিউডের নয়া নবাব। সইফ আলি খানের পুত্র ইব্রাহিম আলি খানের (Ibrahim Ali Khan) অনস্ক্রিন অভিষেকের কথা সোশ্যাল মিডিয়া শেয়ার করলেন গর্বিত সারা আলি খান(Sara Ali Khan)। শেষ হয়েছে সিনেমার শুটিং, খুব তাড়াতাড়ি অভিনয়ে আত্মপ্রকাশ করবেন ইব্রাহিম।

অভিনেতা হিসেবে না হলেও বলিউডের (Bollywood) সঙ্গে ইব্রাহিমের কাজের যোগ বেশ কিছুদিন আগে থেকেই শুরু হয়ে গেছিল। করণ জোহরের সঙ্গে ‘রকি অউর রানি কী প্রেম কাহিনি’ ছবিতে সহ-পরিচালকের কাজ করেছেন ইব্রাহিম খান। তবে প্রশ্ন ছিল বাবা-মা ও দিদির পথে হেঁটে কবে বলিউডে আসবেন ইব্রাহিম আলি খান? উত্তর দিলেন সারা নিজেই।এই প্রথমবার ভাইয়ের কেরিয়ার নিয়ে কথা বললেন নায়িকা। উচ্ছ্বসিত সারা সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেন, “আমার ভাই কিছুদিন আগেই একটি ছবির কাজ শেষ করেছে। আপনারা জানেন, ওই ছবিতে ও অভিনয় করেছে। খুব আনন্দ হচ্ছে। ” যদিও কোন ছবিতে ইব্রাহিম অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করবেন সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...