Tuesday, June 23, 2026

অস্বভাবিক ফি বৃদ্ধি নিয়ে বেসরকারি স্কুলকে ভ*র্ৎসনা বিচারপতি বিশ্বজিৎ বসুর

Date:

Share post:

শহরের দু’তিনটি নামজাদা বেসরকারি স্কুলের অস্বভাবিক ফি বৃদ্ধি নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট।বিষয়টি নিয়ে একটি মামলা দায়ের হয়।সেই মামলার শুনানিতে বেসরকারি স্কুলকে কার্যত ভর্ৎসনা করেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তিনি বলেন, ‘শিক্ষা কোনও মিষ্টির দোকান নয়, যে একটি দোকানে কোনও মিষ্টি ১০ টাকায় বেচবে আর কোনও দোকান সেই মিষ্টি ৫ টাকায় বেচবে।’

শুনানিতে রাজ্যের আইনজীবী বলেন, অনেক স্কুল ফি বাড়ানোর আগে সরকারি অনুমতি নেয় না। সরকারের অনুমতি ছাড়া কোনও বেসরকারি স্কুল ইচ্ছেমতো ফি বাড়াতে পারে না।এরপর আদালতের পর্যবেক্ষণ, বেসরকারি সংস্থা বলেই যেমন খুশি ফি নির্ধারণ করা যায় না। বেসরকারি স্কুলগুলি কী নিয়মে ফি বাড়াতে পারবে তা আগামী শুনানিতে উভয় পক্ষকে জানাতে হবে।মামলার পরবর্তী শুনানি আগামী ৫ জুন।
অভিভাবকদের দাবি, বিভিন্ন ক্লাসে ২২-৫০ শতাংশ হারে বাড়ানো হচ্ছে ফি। আরেকটি স্কুলে আবার ফি বেড়েছে ১০০ শতাংশ। ফি দিতে কালঘাম ছুটছে অভিভাবকদের। জানা গেছে, যে স্কুলগুলির বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেগুলি সবকটাই সিবিএসই বোর্ডের। বিচারপতি এদিন বোর্ডের আইনজীবীকে প্রশ্ন করেন, ফি নিয়ন্ত্রণে বোর্ডের ভূমিকা কী? বোর্ডের তরফে জানানো হয়, এই ব্যাপারে রাজ্য যা ঠিক করবে তাই হবে।

Related articles

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...