Saturday, April 18, 2026

আইপিএল ফাইনালে ধোনির চেন্নাই, গুজরাতকে হারাল ১৫ রানে

Date:

Share post:

আইপিএল ফাইনালে পৌঁছে গেল চেন্নাই সুপার কিংস। এদিন প্লে-অফের প্রথম ম‍্যাচে গুজরাত টাইটান্সকে ১৫ রানে হারাল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। এই জয়ের ফলে ২০২৩ আইপিএল-এর ফাইনালে পৌঁছে গেল সিএসকে। এই নিয়ে দশবার আইপিএলের ফাইনালে উঠল চেন্নাই। এর মধ্যে ধোনিরা জিতেছে চারবার।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭২ রান করে ধোনির চেন্নাই। চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন রুতুরাজ গায়কোওয়াড। ৪০ রান করেন কনওয়ে। ১ রান করেন শিভম দুবে। ১৭ রান করেন অজিঙ্কে রাহানে। ২২ রান করেন রবীন্দ্র জাদেজা। ১ রান করেন মহেন্দ্র সিং ধোনি। গুজরাতের হয়ে দুটি করে উইকেট নেন মহম্মদ শামি এবং মোহিত শর্মা। একটি করে উইকেট নেন দর্শন নালকান্ডে, রশিদ খান, নুর আহমেদ।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৫৭ রানে শেষ হয়ে যায় গুজরাত। গুজরাতের হয়ে লড়াই করেন শুভমন গিল। ৪২ রান করেন তিনি। ১২ রান করেন ঋদ্ধিমান সাহা। ৮ রান করেন হার্দিক পান্ডিয়া। ৩০ রান করেন রশিদ খান। চেন্নাইয়ের হয়ে দুটি করে উইকেট নেন দীপক চাহার, মহেশ, রবীন্দ্র জাদেজা এবং পথিরানা। একটি উইকেট নেন তুষার দেশপান্ডে।

এদিকে চেন্নাইয়ের কাছে ম‍্যাচ হারলেও, এখনও সুযোগ রয়েছে গুজরাতের কাছে। দ্বিতীয় কোয়ালিফায়ারে তাঁরা খেলবেন লখনৌ বনাম মুম্বই ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে। সেটি জিতলে রবিবার ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে তাদের।

আরও পড়ুন:মোহনবাগানে পেলে-মারাদোনা-সোবার্সের নামে গেট উদ্বোধন করবেন মার্টিনেজ

 

 

 

Related articles

বৃদ্ধার হয়ে ভোট নাবালকের! প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে কমিশনে তৃণমূল 

বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়ার পর্বে বেনজির অনিয়মের অভিযোগ উঠল মহিষাদলে। এক দৃষ্টিহীন বৃদ্ধার ভোট তাঁর নাবালক নাতিকে...

হিম্মত থাকলে সামনে এসে লড়ুন, ব্যাকডোর দিয়ে এজেন্সি কেন? বিজেপিকে চ্যালেঞ্জ তৃণমূলনেত্রীর

তৃণমূলের সঙ্গে সরাসরি লড়াইয়ে ক্ষমতা নেই বিজেপির। তাই ব্যাকডোরে বাংলা দখলের উদ্দেশ্যে চলছে এজেন্সি-রাজ! তৃণমূলের প্রার্থীদের বাড়ি, পার্টি...

আবাসনে ঢুকে জোর করে ভোটপ্রচার! তাপসের বিরুদ্ধে থানায় অভিযোগ, মানতে নারাজ বিজেপি প্রার্থী

অনুমতি না নিয়ে জোর করে আবাসনে ঢুকে ভোটপ্রচার! কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রের (Maniktala Assembly Seat) বিজেপি (BJP) প্রার্থী...

IPL: ইডেনে বৈভব শো-তে বাদ সাধতে পারে কালবৈশাখী? নাইটদের দলে বদলের সম্ভাবনা

রবিবার ফের ইডেনে নামছে কেকেআর (KKR vs RR)। প্রতিপক্ষ, রাজস্থান রয়্যালস। যে দলে বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়ালের তারকারা...