Monday, March 16, 2026

কাল এগরা যাবেন মুখ্যমন্ত্রী, কথা বলবেন বি.স্ফোরণে নিহতদের পরিজন-গ্রামবাসীদের সঙ্গে

Date:

Share post:

পরপর রাজ্যের বেশ কয়েকটি বাজি কারখানায় বিস্ফোরণ। এমন ঘটনায় অনেকের মৃত্যু পর্যন্ত হয়েছে। যা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বজবজে বাজির গোডাউনে বিস্ফোরণকাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশের পাশাপাশি ঘটনটাস্থলেও যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আগামিকাল, বৃহস্পতিবার এগরার খাদিকুলেও মুখ্যমন্ত্রী যাবেন বলে জানা গিয়েছে নবান্ন সূত্রে।

আরও পড়ুন:এগরা কার? পোস্টারে প্রকাশ দিলীপ-শুভেন্দুর কোন্দল!

গত ১৬ মে খাদিকুলে বিস্ফোরণে উড়ে যায় একটি বাজি কারখানা। ছাদ টুকরো টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে পাশের পুকুরে ও জমিতে। সেইসময় কারখানায় যারা কাজ করছিলেন, সেই শ্রমিকদের ছিন্নভিন্ন দেহাংশ উড়ে এসে পড়ে পাশের পুকুরে। রাস্তা ও জমিতেও মেলে ছিন্নভিন্ন দেহ। পুকুরে ডুবুরি নামিয়ে একাধিক মৃতদেহ উদ্ধার করা হয়। এখনওপর্যন্ত ওই ঘটনায় মৃত্যু হয়েছে ১২ জনের। ওই

এমন ভয়াবহ বিস্ফোরণ নিহতদের পরিবারের মানুষজন ও গ্রামের লোকজনের সঙ্গে কথা বলার ইচ্ছে প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কথা বলবেন প্রশাসনের লোকজদনের সঙ্গেও। রবিবার সন্ধেয় বজবজে এক বাজির গোডাউনের বিস্ফোরণে মৃত্যু হয় ৩ জনের। মালদহের ইংরেজবাজারে একইভাবে বাজির গোডাউনে বিস্ফোরণ প্রাণ হারিয়েছেন ২ জন। মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, বেআইনি বাজি কারখানা চলতে দেওয়া যায় না।

 

spot_img

Related articles

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...