Thursday, June 25, 2026

প্রয়াত জনপ্রিয় ‘সারাভাই ভার্সেস সারাভাই’ খ্যাত অভিনেত্রী বৈভবী উপাধ্যায়

Date:

Share post:

এক দিন আগেই অভিনেতা আদিত্য সিংহ রাজপুতের মৃত্যুর খবর মিলেছে। মঙ্গলবার শেষকৃত্য সম্পন্ন হয়েছে অভিনেতার। এই ঘটনার পর আবারও বিনোদন জগতে শোকের ছায়া। এবার পথ দুর্ঘটনায় প্রয়াত হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ অভিনেত্রী বৈভবী উপাধ্যায়। ‘সারাভাই ভার্সেস সারাভাই’ সিরিয়ালে জ্যাসমিনের চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন বৈভবী। তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন ‘সারাভাই ভার্সেস সারাভাই’ সিরিয়ালের প্রযোজক জেডি মাজেঠিয়া।

আরও পড়ুন:Entertainment : লাল গালিচায় ঝড় তুললেন ‘সবুজ’ সানি!

চণ্ডীগড়ের কাছে এই গাড়ি দুর্ঘটনাটি ঘটে। পাহাড়ী রাস্তায় গাড়ি বাঁক নেওয়ার সময় খাদে পড়ে যায় গাড়িটি। একা নন, গাড়িতে তাঁর সঙ্গে ছিলেন বৈভবীর হবু বরও। মাত্র ৩২ বছরেই মৃত্যু হল অভিনেত্রীর। তাঁর দুর্ঘটনার কথা শুনে তড়িঘড়ি চণ্ডীগড়ের দিকে রওনা হয়েছেন অভিনেত্রীর ভাই। জানা গেছে, মুম্বইতে নিয়ে আসা হচ্ছে তাঁর দেহ।
এ প্রসঙ্গে বৈভবীর সহ-অভিনেতা ও সিরিয়ালের প্রযোজক জেডি মাজেঠিয়া টুইট করে লেখেন, ‘‘আমি স্তম্ভিত খবরটা শুনে, সত্যি ভাল মনের মানুষ ছিলেন বৈভবী। যদিও নিজের যোগ্য জায়গা পাননি। প্রাণশক্তি ভরপুর একটা মানুষ, আমার কাছের একটা মানুষ। ও আমার স্মৃতিতে এখনও সারাভাইয়ের জ্যাসমিন হয়েই রেয়েছে। জীবন যে ভীষণ অনিশ্চিত।’’

বৈভবীকে সারাভাই ভার্সেস সারাভাই সিরিয়ালের সিজন টু-তে দেখা গিয়েছিল। এছাড়াও বহু হিন্দি সিরিয়ালে কাজ করেছেন তিনি। যার মধ্যে ‘আদালত’, ‘সিআইডি’, ‘ক্যায় কসুর হ্যায় আমলা কা’ অন্যতম। এছাড়াও ২০২০ সালে ‘ছপাক’ ছবিতে দীপিকা পাড়ুকোন ও বিক্রান্ত মাসির সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে।আজই অভিনেত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে।

 

Related articles

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...