Tuesday, May 19, 2026

এগরা বিস্ফোর*ণকাণ্ডে মূল অভিযুক্ত ভানু বাগের স্ত্রী

Date:

Share post:

এগরা বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার করা হল ভানু বাগের স্ত্রী গীতারানি বাগকে। মঙ্গলবার রাতে পূর্ব মেদিনীপুরের রামনগর থেকে গ্রেফতার করা হয় তাঁকে। সিআইডি তরফে খবর, ঘটনার পর থেকেই ভাইয়ের বাড়িতে গা ঢাকা দিয়েছিলেন তিনি। গোপন সূত্রে খবর পেয়ে সেখান থেকে তাঁকে গ্রেফতার করে সিআইডি।

আরও পড়ুন:প্রয়াত জনপ্রিয় ‘সারাভাই ভার্সেস সারাভাই’ খ্যাত অভিনেত্রী বৈভবী উপাধ্যায়
এগরার বিস্ফোরণের পর ওড়িশায় পালিয়ে গিয়েছিলেন ঘটনার মূল অভিযুক্ত ভানু বাগ। পরে ওড়িশার কটকের হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।কটক থেকেই ভানুর ছেলে ও তাঁর ভাইপোকে গ্রেফতার করে পুলিশ। এবার গ্রেফতার করা হল ভানুর স্ত্রীকে। বুধবারই তাঁকে আদালতে তোলা হবে।
খাদিকুল গ্রামের বাসিন্দাদের অভিযোগ, গত ৩০ বছর ধরে বেআইনি বাজির ব্যবসা চালিয়ে যাচ্ছিল ভানু। তিন দশক ধরে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছিল ভানুর তৈরি রংমশাল, তুবড়ি, ছুঁচোবাজি, রকেট, হাউই, গাছবোমা। ফলে ব্যবসাও ফুলেফেঁপে ওঠে। খাদিকুল গ্রামে তাঁর ওই কারখানায় বিস্ফোরণও এই প্রথম নয়। ১৯৯৫ সালে ভানু বাগের বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছিল পাঁচজনের। পরবর্তীতে ফের বিস্ফোরণে মারা যান ভানুর ভাই-সহ তিনজন।

 

Related articles

তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

সল্টলেকের একটি গেস্ট হাউজ থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর (Salt Lake Woman Death) ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য! শুরুতে...

নেইমারকে নিয়েই ফুটবল বিশ্বকাপে ২৬ জনের দল ঘোষণা ব্রাজিলের

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ২৬ জন প্লেয়ার নিয়ে দল ঘোষণা করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil Football...

গণতান্ত্রের জন্যে বাংলাদেশে প্রত্যাবর্তন প্রয়োজন: ‘ঘরে ফেরা’র বিষয়ে সাফ বললেন হাসিনা

বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রত্যাবর্তন প্রয়োজন। তবে, সেটা কোনও নির্দিষ্ট দিনের উপর নির্ভরশীল নয়। দাবি করেছেন...

‘হুইসল’ বাজিয়ে চেন্নাইকে খোঁচা ঈশানের

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) কাছে পরাজিত হয়েছে চেন্নাই সুপার কিংস (CSK) । সোমবার নিজের দলকে জিতিয়ে মাঠেই...