Monday, June 22, 2026

Kolkata: শুটিংয়ের নামে পরিচালকের মেয়ের সঙ্গে চূড়ান্ত অ.সভ্যতা! গ্রে.ফতার অভিনেতা

Date:

Share post:

শুটিংয়ের (Shooting) ফাঁকেই পরিচালকের মেয়ের সঙ্গে অভব্য আচরণের জের। ঘটনার জেরে গ্রেফতার (Arrest) হলেন শহরের এক শর্ট ফিল্ম অভিনেতা ও গায়ক মহারাজ বসু (Maharaj Basu)। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যে পকসো ধারায় (POCSO) মামলা রুজু করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, ধৃতকে বারাসাত আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। বাগুইআটি (Baguiati) এলাকা থেকে অভিনেতা মহারাজ বসুকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, চলতি মাসের ১৯ তারিখ অভিযুক্তের পরিচালক বিধাননগর দক্ষিণ থানায় একটি লিখিত অভিযোগ (Written Complaints) দায়ের করেন। তাঁর অভিযোগ, ওই অভিনেতা তাঁর নাবালিকা মেয়েকে যৌন নির্যাতন করেছেন। তাঁর মেয়ে নবম শ্রেণির ছাত্রী। এরপরই ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত অভিনেতাকে গ্রেফতার করে পুলিশ। পরে তদন্তকারী আধিকারিকরা নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন, ২০২২ সালে উত্তর ২৪ পরগনার একটি এলাকায় শুটিং চলাকালীন অভিনেতার সঙ্গে শুটিং স্পটে গিয়েছিল ওই নাবালিকা। সেখানে সে শ্লীলতাহানির শিকার হয় বলে অভিযোগ। পরে বিষয়টি যাতে কেউ জানতে না পারে, সেজন্য তাকে রীতিমতো ভয় দেখানো হয় বলে অভিযোগ। পরে তদন্তকারীদের কাছে পুরো বিষয়টি খোলসা করে নাবালিকা। তবে জানা গিয়েছে, নাবালিকা পরিচালনাতেও সাহায্য করত। সেক্ষেত্রে অভিনেতা তথা গায়কের বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল ওই নাবালিকার।

অন্যদিকে, চলতি মাসে পুনরায় নাবালিকাকে অভিযুক্তের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। এরপরই পরিবারের কাছে গোটা বিষয়টি অভিযোগ করে নাবালিকা। পরে নাবালিকার অভিযোগের ভিত্তিতেই অভিনেতা গায়ককে গ্রেফতার করে বারাসাত আদালতে পেশ করা হয়। যদিও অভিনেতা গায়কের তরফ থেকে এবিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইতিমধ্যে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ (Interrogation) শুরু করেছে বলে খবর। দু’পক্ষের বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে।

 

 

Related articles

কলেজ ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা! গ্রেফতার বিজেপি নেতার ভাইপো

বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা যে একেবারে ধুলোয় মিশে গিয়েছে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কলেজের এক ছাত্রীকে...

আলিমুদ্দিনের পর শমীকের বাড়িতেও ‘পদ্মশ্রী’ অভিনেতা, ছবি পোস্ট প্রসেনজিতের

বামনেতা বিমান বসুর পর এবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) সঙ্গে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit...

সবচেয়ে বড় জ্বালানি গ্যাসের প্লান্টে বিস্ফোরণ! কাতারে নিখোঁজ ১৮, আহত ৫৪

কাতারের সবচেয়ে বড় জ্বালানি গ্যাসের প্লান্টে (Qatar LNG Plant) বিস্ফোরণ! এই ঘটনায় ১৮ জন নিখোঁজ ও ৫৪ জন...

ভেড়া চরানো থেকে বিশ্বকাপের স্বপ্নের পারফরম্যান্স আলিরেজার, সাজঘরে মার্কিনীদের জন্য ইরানের বার্তা

চলতি বিশ্বকাপে (FIFA World Cup 2026) জর কাড়ছেন গোলরক্ষকরা। বেলজিয়ামের বিরুদ্ধে গোলশূন্য ড্র ইরান(Iran) প্লে অফের আশা জিইয়ে...