Wednesday, May 13, 2026

মোদি সরকারের চরম বিরো.ধিতা, নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী!

Date:

Share post:

নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)! ২৭ মে দিল্লিতে নীতি আয়োগের বৈঠক রয়েছে। সেখানে যাবেন বলে আগে জানিয়েছিলেন মমতা। কিন্তু সূত্রের খবর, নীতি আয়োগের বৈঠকে যাবেন না তিনি।

মঙ্গলবার, দিল্লির (Delhi) অর্ডিন্যান্স নিয়ে কেন্দ্রের বিরোধিতার আর্জি নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kajriwal)। সঙ্গে ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (Bhagabant Maan)। সেখানেই রাজ্যসভায় এই বিলের বিরোধিতায় আপের পাশে থাকার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই তৃণমূলের তরফ থেকে টুইট করে জানানো হয়, ২৮ তালিখ সেন্ট্রাল ভিস্তার উদ্বোধনও অন্য ১৯টা দলের সঙ্গে বয়কট করছে তারা। সেই সময়ই বাংলার মুখ্যমন্ত্রীর নীতি আয়োগের বৈঠকর যোগদানের সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়। সূত্রের খবর, ২৭ মে বৈঠককে যোগ দেবেন না মমতা।

আগেই মুখ্যমন্ত্রী জানিয়ে ছিলেন নীতি আয়োগের বৈঠকে তাঁকে সবার শেষে বলতে দেওয়া হয়। তীব্র কটাক্ষ করে তিনি বলেন, “সূর্য না ডুবলে আমায় বলতে দেওয়া হয় না!” অভিযোগ করেছিলেন, বৈঠকে তাঁকে বিশেষ কিছু বলার সুযোগ দেওয়া হয় না। তবে, কেন্দ্রের বঞ্চনা নিয়ে বারবার সরব হয়েছেন মমতা। সূত্রের খবর, এই পরিস্থিতিতে নীতি আয়োগের বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায় গেলে বলেন সেটিং, না গেলে বলে কেন যায়নি। উনি ভাল জানেন কখন কোথায় যেতে হয়। এটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয়।

 

 

 

Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...