Saturday, March 7, 2026

অন্ত্যেষ্টি সেরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, মৃ*ত্যু দম্পতির

Date:

Share post:

আত্মীয়ের অন্ত্যেষ্টি সেরে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক দম্পতির। পথ দুর্ঘটনায় আহত হলেন আরও চার জন। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরাবাঁকি জেলায় পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে। পুলিশ সূত্রে খবর, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে ওই দম্পতির গাড়ি। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

আরও পড়ুন:কালীঘাট মেট্রো স্টেশনে আত্মহ*ত্যার চেষ্টা!ব্যাহত পরিষেবা
পুলিশ জানিয়েছে,বুধবার সুলতানপুরে ওই দম্পতি এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে যান তাঁরা। অন্ত্যেষ্টির পর নিজেদের গাড়ি করে ফেরার পথেই এই দুর্ঘটনা।
মৃতদের নাম ইকবাল (৪৫) এবং রেহানা (৭০)। তাঁরা লখনউয়ের বাসিন্দা। ওই গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন ইকবালের কয়েক জন আত্মীয়। পুলিশ সূত্রে খবর, আহতদের নাম হাসিন আহমেদ এবং নুসরত জাহান। তাঁদের দুই শিশুসন্তান লাইবা এবং সাহেবানও গুরুতর জখন হয়েছেন। হাসিন এবং নুসরত সম্পর্কে মৃতের ভাইপো এবং বৌমা। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

spot_img

Related articles

ধর্মতলায় ধর্নার দ্বিতীয় দিন: সাড়ে দশটায় শুরু কর্মসূচি, আজ বক্তব্য রাখবেন মমতা 

রাজ্যের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) আগে এসআইআর (SIR ) প্রক্রিয়ায় ৬০ লক্ষ নাম 'বিচারাধীন' রয়েছে। বৈধ...

বাড়ল রান্নার গ্যাসের দাম, শনিবার থেকেই মধ্যবিত্তের হেঁশেলে কোপ

আশঙ্কা সত্যি হল। পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে ভারতে জ্বালানি সংকটের মতো পরিস্থিতি হোক বা না হোক গ্যাসের দাম...

ধর্না মঞ্চে রাতেও তৃণমূল নেত্রী: শনিবার থেকে কোন পথে আন্দোলন

ন্যায্য ভোটাধিকার কেড়ে নিচ্ছে বিজেপি। নির্লজ্জভাবে নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে সেই কাজে। এর প্রতিবাদে ধর্মতলার মেট্রো চ্যানেলে...

বদল একাধিক জেলাশাসক: রদবদল রাজ্যের শীর্ষ আধিকারিক পদে

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল করল পশ্চিমবঙ্গ সরকার। নবান্ন (Nabanna) থেকে জারি হওয়া এক...