Wednesday, June 24, 2026

বাস্তবের ‘স্লা.মডগ মিলিওনেয়ার’! ধারাভির বস্তি থেকে গ্ল্যামারের রাজ্যপাটে মালীশা

Date:

Share post:

সিনেমায় বস্তির মেয়ে (Slum Girl) রাধার গল্প দর্শকের মন কেড়েছে। স্লামডগ মিলিওনেয়ার (Slumdog millionaire) বিনোদন জগতকে যেমন ব্যবসা দিয়েছে তেমনি আবেগে ভেসেছে সাধারণ মানুষ। কিন্তু সেসব তো পর্দার কাহিনী। বাস্তবে কি এমনটা হয়? ১৪ বছর বয়সী মালীশা খারওয়াকে (Maleesha Kharwa) চিনলে আপনি বুঝবেন কেন সিনেমারা বাস্তব গল্প থেকেও তৈরি হয়। ধারাভি বস্তির (Dharavi, Mumbai) ১৪ বছরের মালীশা এখন বিলাসবহুল বিউটি ব্র্যান্ড ‘ফরেস্ট এসেনশিয়ালস’-এর (Forest Essentials) নতুন প্রচার অভিযান ‘দ্য যুবতী কালেকশন’-এর মুখ। তাঁকে দেখে চোখ ফেরাতে পারছে না হলিউড(Hollywood)।

ছোটবেলা থেকেই মেয়েটার স্বপ্ন ছিল মডেল হবে। কিন্তু জন্মস্থানের পারিপার্শ্বিকতা তাঁকে বলেছিল, এই স্বপ্ন দেখতে নেই। কিন্তু জেদ ছাড়েনি ছোট্ট মেয়েটা। কোভিড কালে সকলেই যখন সমস্যায় তখন সেই ২০২০ সাল এই মেয়েটার জীবনে ট্রাম কার্ড এনে দেয়। মুম্বইয়ের ধারাভি বস্তি থেকে মালীশাকে আবিস্কার করেন হলিউড অভিনেতা ও পরিচালক রবার্ট হফম্যান। এবার ইতিহাস তৈরি হওয়ার পালা। ১৪ বছরের কিশোরীর সোশ্যাল মিডিয়া পেজে ২ লক্ষ ২৫ হাজারের বেশি ফলোয়ার। প্রতি পোস্টের হ্যাশট্যাগ ‘প্রিন্সেস ফর্ম স্লাম’। মডেলিংয়ের পাশাপাশি ‘লাইভ ইওর ফেয়ারটেল’ নামে এরটি স্বল্পদৈর্ঘ্যের ছবিও করে ফেলেছেন তিনি। বস্তির রাজকুমারী বুঝিয়ে দিয়েছেন ইচ্ছে , প্রতিভা আর আত্মবিশ্বাস থাকলে ভাগ্য বিধাতা নিজেও সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য হন। কম বয়সে খ্যাতির শিরোনামে উঠেও পা মাটিতে রেখে পড়াশোনা চালিয়ে যেতে চান এই মডেল মালীশা।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...