Friday, March 20, 2026

এবারও প্রতিশ্রুতিবানদের ৩ লক্ষ টাকা স্কলারশিপ দেবে বৃন্দাবন মাতৃ মন্দির সর্বজনীন দুর্গাপুজো কমিটি

Date:

Share post:

শুধুমাত্র দুর্গাপুজোতেই নিজেদের কর্মকাণ্ড সীমাবদ্ধ রাখেনি বৃন্দাবন মাতৃ মন্দির সর্বজনীন দুর্গাপুজো কমিটি।বেশ কয়েক বছর তারা প্রতিশ্রুতিবানদের সাফল্যকে কুর্নীশ জানিয়ে পাশে থাকার চেষ্টা করছেন।তার ব্যতিক্রম হবে না এবছরও।

বিগত বছরের মতোই বৃন্দাবন মাতৃ মন্দির সর্বজনীন দুর্গাপুজো কমিটির এবারের নিবেদন “নয়কো শুধুই পুজো”…।পুজোর বাজেট থেকে টাকা বাঁচিয়ে এবারও প্রতিশ্রুতিবানদের পাশে থাকবেন তারা। আর্থিক প্রতিকূলতাকে জয় করে আগামীর সমাজকে যারা সমৃদ্ধ করবেন, সেই সব প্রতিশ্রুতিবান কৃতীদের কুর্নিশ জানাবেন তারা।

এবার নবম বছরে সর্বমোট ৩ লক্ষ টাকার স্কলারশিপ দেবেন তারা। কমিটির তরফে জানানো হয়েছে, প্রতিটি স্কলারশিপ পল্লীর প্রিয়জনদের স্মৃতির উদ্দেশ্যে নামকরণ করা হয়ে থাকে, যার প্রতিটির অর্থ্যমূল্য ১০ হাজার টাকা করে।

নুন্যতম শিক্ষাগত যোগ্যতা ১০+

আবেদন করতে লগ ইন করুন- www.brindabanmatrimandir.org

যদিও পড়াশোনা ছাড়া অন্য ক্ষেত্রে নুন্যতম শিক্ষাগত যোগ্যতা নেই।

কোনও রকম আবেদন মূল্য নেই।

Related articles

ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি ঘনিষ্ঠ জ্যোতিষী!

মহিলা ভক্তকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন স্বঘোষিত ধর্মগুরু অশোক খারাট (Ashok Kharat)। তিনি আবার বিজেপি (BJP) ঘনিষ্ঠ। বৃহস্পতিবার...

শিক্ষা- স্বাস্থ্য – কর্মসংস্থানে জোর, শুক্রের বিকেলে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবেন মমতা

‘যে লড়ছে সবার ডাকে/সেই বাঁচাবে বাংলা মা কে’ - আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) এই স্লোগানকে সামনে...

পুলিশের নয়া উদ্যোগে গাড়ির গতি বাড়ল ভিআইপি রোডে

ভিআইপি রোডের হলদিরাম ক্রসিং (Haldiram Crossing, VIP road) অন্যতম যানজটপ্রবণ মোড় হিসেবে খ্যাত। এমতাবস্থায় বিধাননগর ট্র্যাফিক পুলিশের নতুন...

অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে ধোঁয়াশা! দফায় দফায় বৈঠকেও কাটল না অনিশ্চয়তা

আগামী মাসে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal assembly election)। সব রাজনৈতিক দল প্রচারে নেমে পড়েছে। অথচ এখনও পর্যন্ত...