Friday, March 20, 2026

ভিড় দেখে ভয়! অভিষেকের জনসংযোগ যাত্রার বিরুদ্ধে এবার হাই কোর্টে শুভেন্দু

Date:

Share post:

‘তৃণমূলে জনজোয়ার’ কর্মসূচিতে বাংলার উত্তর থেকে চষে ফেলছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর প্রত্যেকটি রোড শো-এ জনজোয়ার। আর তা দেখেই বোধহয় ভয় পেয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। প্রথমে এজেন্সি ব্যবহার করে সময় নষ্ট করিয়েছে BJP। এবার কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা করলেন বিরোধী দলনেতা। তাঁর অভিযোগ, অনুমতি ছাড়া নাকি জাতীয় সড়কে মিছিল করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক! ওই আবেদনের শুনানি ৭ জুন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে হতে পারে বলে আদালত সূত্রে খবর।

চলতি মাসে ইটাহার এবং ফরাক্কায় জাতীয় সড়কে রোড শো করেন অভিষেক। জনসুনামির চেহারা নেয় সেই রোড শো। অভিষককে এক ঝলক দেখতে রাস্তার দুধারে ভিড় জমান অসংখ্য মানুষ। শুধু মুর্শিদাবাদ নয়, যেখানেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক গিয়েছেন, সেখানেই জনপ্লাবন দেখা দেয়। আর বিজেপি নেতাদের ডাকা সভায় চেয়ার খালি পড়ে থাকে। লোক না থাকায় অমিত শাহের সভা পর্যন্ত বাতিল করতে হয়। ফলে পায়ের তলায় জমি না থাকা গেরুয়া শিবির এই জনজোয়ার দেখে আরও ভয় পেয়ে গিয়েছে বলে মত রাজনৈতিক মহলের। আর সেই থেকেই বৃহস্পতিবার শুভেন্দুর আইনজীবীর তরফে হাই কোর্টে এই মামলা দায়ের করা।

২৪ এপ্রিল থেকে তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে বেরিয়েছেন অভিষেক। কোচবিহার থেকে যাত্রা শুরু করে এই মুহূর্তে পুরুলিয়া রয়েছেন অভিষেক। কথা ছিল টানা ৬০দিন রাস্তায় থাকবেন তিনি। বাড়ি ফিরবেন না। কিন্তু তার মধ্যেই যাত্রা ঠেকাতে মরিয়া বিজেপি কেন্দ্রীয় এজেন্সিকে কাজ লাগিয়ে তাঁকে তলব করে। তৃণমূলে নবজোয়ার কর্মসূচি থামিয়ে ফিরে আসেন অভিষেক। সাড়ে ৯ঘণ্টা তাঁকে জেরার নিটফল অশ্বডিম্ব। ফের আরও বেশি শক্তি নিয়ে জনসংযোগ যাত্রা শুরু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর এবার মামলা করে যাত্রা আটকানোর ষড়যন্ত্র করছে বিজেপি। তৃণমূল সাংসদ শান্তনু সেন সেন কটাক্ষ করে বলেন, কলতলার ঝগড়া হলেও মামলা করে শুভেন্দু। আসলে অভিষেকের নবজোয়ার কর্মসূচিতে জনপ্লাবন দেখে ভয় পেয়েই এই অভিযোগ বিজেপি নেতার।

 

Related articles

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা ক্ষেত্রে নতুন ইঙ্গিত দিচ্ছে। কারও কর্মজীবনে উন্নতির সম্ভাবনা, কারও অর্থভাগ্য উজ্জ্বল, আবার...

সপ্তাহে দু’বার! অটোর এলপিজি গ্যাসে ৮ টাকা বৃদ্ধি, বাড়তে পারে ভাড়াও 

শহরে যাতায়াতের খরচ বাড়ার আশঙ্কা আরও জোরালো হল অটোর জন্য ব্যবহৃত এলপিজি গ্যাসের দামে ফের বড়সড় বৃদ্ধিতে। মাত্র...

‘বিবেচনাধীন’ ভোটারদের প্রথম তালিকা কি শুক্রবার? বৈঠকেও কাটল না অনিশ্চিয়তা! 

রাজ্যে ‘বিবেচনাধীন’ ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা কি শুক্রবারই প্রকাশিত হবে? বৃহস্পতিবার দিনভর একাধিক উচ্চপর্যায়ের বৈঠক হলেও সেই প্রশ্নে...

বিজেপিতে পরিবারতন্ত্র! বিধানসভার ৩ আসনে প্রার্থী অধিকারী-ভাইরা

স্বজনপোষণ নিয়ে বিরোধীদের খোঁচা দেওয়া বিজেপির (BJP) রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র। আর সেই স্রোতে গা ভাসালেন রাজ্যের বিরোধী দলনেতা...