Monday, May 11, 2026

জয়সওয়ালের মেয়াদ শেষ, CBI প্রধানের দায়িত্বে প্রবীণ সুদ

Date:

Share post:

সুবোধ জয়সওয়ালের(Subodh Jayaswal) মেয়াদ শেষের পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই(CBI) প্রধানের দায়িত্ব পেলেন প্রবীণ সুদ। বিজেপি শাসনে কর্নাটকের পুলিশ প্রধান ছিলেন প্রবীণ সুদ(Praveen Sood)। বিরোধী আসনে থাকাকালীন কর্নাটক কংগ্রেস তাঁর বিরুদ্ধেই বিজেপির প্রতি অতিরিক্ত নরম মনোভাবের অভিযোগ করেছিল। তাঁর গ্ৰেফতারির দাবিতেও একটা সময় সরব হয়েছিলেন কর্নাটকের প্রদেশ কংগ্ৰেস সভাপতি ডিকে শিবকুমার।

১৯৮৬ ব্যাচের আইপিএস আধিকারিক প্রবীণ আগামী ২ বছর সিবিআই ডিরেক্টর হিসাবে কাজ করবেন। সূত্রের খবর, সিবিআই প্রধান হিসাবে প্রবীণের নাম চূড়ান্ত হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরীর বৈঠকে। যদিও অধীর চৌধুরী শুরু থেকেই প্রবীণের নামে আপত্তি জানিয়ে ছিলেন।

এ বছর মার্চে কর্নাটক বিধানসভা ভোটের আগে প্রদেশ সভাপতি ডিকে শিবকুমার সরাসরি অভিযোগ করেছিলেন, প্রবীণ বিজেপির বিরুদ্ধে কোনও অভিযোগ মানতে চাইছেন না। তাঁর দাবি ছিল, কংগ্রেস নেতাদের বিরুদ্ধে যেখানে ২৫টি মামলা রুজু হয়ে গিয়েছে, সেখানে একই অভিযোগ থাকা সত্ত্বেও বিজেপি নেতাদের বিরুদ্ধে একটিও অভিযোগ নেয়নি পুলিশ। দিল্লি আইআইটির প্রাক্তনী প্রবীণকে গ্রেফতার করারও দাবি তুলেছিলেন শিবকুমার। যদিও বর্তমানে কর্নাটকে ক্ষমতা দখল করেছে কংগ্রেস। প্রদেশ সভাপতি শিবকুমার এখন রাজ্যের উপমুখ্যমন্ত্রী। ঘটনাচক্রে, শিবকুমারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তও করছে সিবিআই। এই পরিস্থিতিতে সিবিআই প্রধানের দায়িত্বে এলেন প্রবীণ সুদ।

Related articles

IPL: প্লে-অফের আশা শেষ, পাণ্ডিয়া-মুম্বই ইন্ডিয়ান্স সম্পর্কেও ইতি?

মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) সম্পর্কের ভাঙন নিয়ে জল্পনা তুঙ্গে। ইনস্টাগ্রাম পেজে নিজের দল মুম্বই ইন্ডিয়ান্সকে...

নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকে ৬ সিদ্ধান্ত: সামাজিক প্রকল্প বন্ধ না হওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর

রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠিত হওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নের এই...

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...