Monday, May 11, 2026

ফের সুজয়কৃষ্ণ ভদ্রকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠাল ইডি

Date:

Share post:

এবার ফের সুজয়কৃষ্ণ ভদ্রকে নোটিশ পাঠাল ইডি। আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে তাকে তলব করা হয়েছে। হদিশ পাওয়া তিনটি কোম্পানি সংক্রান্ত তথ্য সামনে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। গত এক সপ্তাহে ৩ কোম্পানির হিসাবরক্ষকদের কাছ থেকে বহু তথ্য মিলেছে, খবর ইডি সূত্রে।

জানা গিয়েছে, ৩০ মে সুজয়কৃষ্ণকে ডাকা হয়েছে। এর আগে সুজয়ের বাড়িতে তল্লাশি চালিয়েছিল এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযান চলে তাঁর দফতরেও। ইডি সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু নথিও মেলে সেই তল্লাশি অভিযান থেকে। এরপরই আবার তাঁকে ডেকে পাঠাল ইডি। এ সংক্রান্ত নোটিশ ইতিমধ্যেই সুজয়কৃষ্ণের কাছে পাঠানো হয়েছে। সকাল সাড়ে ১১টায় তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে। সুজয়কৃষ্ণের কথা প্রথম শোনা গিয়েছিল তাপস মণ্ডলের মুখে। তার আগে গোপাল দলপতির কথায় ইঙ্গিত মিলেছিল এই কালীঘাটের কাকু সম্পর্কে। এরপর নিয়োগকাণ্ডে একাধিক ধৃতের মুখ থেকে সুজয়কৃষ্ণের নাম উঠে আসে। তবে কে এই সুজয়কৃষ্ণ তা নিয়ে নানা মহলে যথেষ্ট আগ্রহ ছিল। এরপরই সংবাদমাধ্যমের সামনে আসেন তিনি।

নিয়োগকাণ্ডে এই সুজয়কৃষ্ণের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে কেন্দ্রীয় তদন্তকারীরা। এর আগে সিবিআই ডেকে পাঠিয়েছিল তাঁকে। জিজ্ঞাসাবাদের মুখে পড়েন তিনি। এরপরই কিছুদিন আগে ইডি হানা দেয় তাঁর বেহালার বাড়ি ‘রাধারাণী’তে। প্রায় ১৫ ঘণ্টা ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছিল তাঁকে।

 

Related articles

সুরক্ষা বেষ্টনী থেকে মুক্তি, কুনো জাতীয় উদ্যানে বাড়ল চিতার সংখ্যা

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব সোমবার দুটি বতসোয়ানার চিতা বাঘকে (Botswana cheetahs) কুনো জাতীয় উদ্যানের (Kuno National Park...

IPL: প্লে-অফের আশা শেষ, পাণ্ডিয়া-মুম্বই ইন্ডিয়ান্স সম্পর্কেও ইতি?

মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) সম্পর্কের ভাঙন নিয়ে জল্পনা তুঙ্গে। ইনস্টাগ্রাম পেজে নিজের দল মুম্বই ইন্ডিয়ান্সকে...

নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকে ৬ সিদ্ধান্ত: সামাজিক প্রকল্প বন্ধ না হওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর

রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠিত হওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নের এই...

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...