Wednesday, May 6, 2026

ব্যাক টু ব্যাক কালবৈশাখীতে তাপমাত্রা নামল, রাতভোর বৃষ্টি দক্ষিণবঙ্গে

Date:

Share post:

হাওয়া অফিসের (Alipore Weather Department) পূর্বাভাসকে সত্যি করে, বৃহস্পতিবার এবং শুক্রবার পরপর দুদিন ঝড় বৃষ্টির (Rain and Thunderstrom) দাপটে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেশি স্বস্তি জনক। আজও ঝোড়ো হাওয়া আর বৃষ্টির (Rain) স্পেল চলতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও আগামিকাল থেকে ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে।

শুক্রবার সন্ধ্যাবেলা থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি শুরু হয়। রাতেও রাজ্যের বিভিন্ন জেলায় চলে মুষলধারায় বৃষ্টি। পরশু ৬৩ কিলোমিটার বেগে এবং গতকাল ৫৫ কিলোমিটার বেগে ৩ মিনিটের ঝড় রাতের তাপমাত্রাকে স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি নীচে নামিয়ে দিয়েছে। শনিবারেও ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রবিবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। উত্তরে আলিপুরদুয়ার কোচবিহার এবং কালিম্পং জেলার কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা।

 

Related articles

রণক্ষেত্র রাজবাড়ি! ভোট-পরবর্তী হিংসা রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি 

ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন কর। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি...

মোদির ঐতিহাসিক জয়: অভিনন্দন ট্রাম্পের

বাংলার বিধানসভা নির্বাচন যে গোটা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, তা গত একমাসের আন্তর্জাতিক পত্র পত্রিকাগুলির প্রতিবেদনে প্রকাশিত...

বিএসএফ সদর দফতরের সামনে তীব্র বিস্ফোরণ, জলন্ধরে চাঞ্চল্য

জলন্ধরে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর পাঞ্জাব ফ্রন্টিয়ার সদর দফতরের বাইরে মঙ্গলবার সন্ধ্যায় একটি বাইকে বিস্ফোরণ ঘটে। রাত ৮টা...

অবসরপ্রাপ্তরা আসতে পারবেন না নবান্নে: নির্দেশের পরই পদত্যাগ চার আধিকারিকের

ফাইল নিয়ে নির্দেশের পরে এবার সোজা তৃণমূল জমানার পদাধিকারীদের জন্য নির্দেশ জারি নবান্নের। অবসরের পরেও বিভিন্ন দফতরে দায়িত্বে...