Sunday, March 15, 2026

ম‍্যাচ হারলেও শুভমনের খেলায় খুশি রোহিত

Date:

Share post:

আইপিএল কোয়ালিফার ২-এর ম‍্যাচে গুজরাত টাইটান্সের কাছে হেরে যায় মুম্বই ইন্ডিয়ান্স। আর এই হারের ফলে আইপিএলের ফাইনালে পৌঁছাতে ব‍্যর্থ মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের বিরুদ্ধে দুরন্ত ব‍্যাটিং করেন শুভমন গিল। ১২৯ রান করেন তিনি। আর মুম্বই অধিনায়ক রোহিত শর্মার মতে শুভমনের কাছেই ম‍্যাচ হেরেছেন তারা। তবে শুভমনে এই ইনিংসে বেজায় খুশি রোহিত। তিনি চাইছেন এই ছন্দ বজায় থাকুক শুভমনের।

এই নিয়ে ম‍্যাচ শেষে রোহিত বলেন,” শুভমন দুর্দান্ত খেলেছে। ও খুব ভাল ছন্দে আছে। আশা করছি ওর ছন্দ বজায় থাকবে। গুজরাতের এই জয়ের জন্য শুভমনকে শুভেচ্ছা। আমাদের শুভমানকে তার প্রাপ্য সম্মান দিতেই হবে। আমি আশা করি ও এই ফর্ম বজায় রাখবে।”

এদিকে ম‍্যাচ হারলেও নিজের দল নিয়ে খুশি ম্যাচ রোহিত। এই নিয়ে তিনি বলেন,”দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ পর্যন্ত পৌছানো কম কৃতিত্বের নয়। ব্যাটিং আমাদের বিশাল ইতিবাচক একটি দিক ছিল যা পরের মরশুমেও আমাদের কাজে লাগাতে হবে। সমস্ত দলের বোলিং বিভাগকে আমাদের ব্যাটাররা চ্যালেঞ্জ জানিয়েছেন।”

আরও পড়ুন:আইপিএল ফাইনালে পৌঁছে গেল গুজরাত, মুম্বইকে হারাল ৬২ রানে


 

 

spot_img

Related articles

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

আজকের দিনে মেষ থেকে মীন—১২টি রাশির জাতকদের জন্য কী ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষশাস্ত্র? কোথাও সাফল্যের সম্ভাবনা, আবার কোথাও সতর্ক...

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...