Thursday, May 14, 2026

বিগত ৯ বছর ধরে সংসদকে লাগাতার অ.পমান! তৃণমূলের প্রশ্নবা.ণে বি.দ্ধ মোদি

Date:

Share post:

প্রতীক্ষার অবসান ঘটিয়ে রবিবার সাতসকালেই ‘নিজের স্বপ্ন’ বাস্তবায়ন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দেশের ২১টি মুখ্য বিরোধী দলের অনুপস্থিতিতেই ‘রাজদণ্ড’ সেঙ্গোল উঠল বিশ্বের সবথেকে বড় গণতান্ত্রিক দেশের প্রশাসনিক প্রধানের হাতে। এদিন সকাল থেকেই শুরু হয়ে যায় দেশের নতুন সংসদ ভবনের (New Parliament Building) উদ্বোধনের তোড়জোড়। সংসদের সচিবালয়ে শুরু হয়ে যায় নানা অনুষ্ঠান ও প্রার্থনা। নতুন সংসদ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এদিকে উদ্বোধন নিয়ে বিতর্ক তুঙ্গে। বিরোধীরা নানা ভাবে কটাক্ষ করেছে নতুন সংসদ ভবন নিয়ে। কিন্তু রবিবাসরীয় সকালে তৃণমূল কংগ্রেসের (TMC) খোঁচা ঘিরে বিতর্ক তুঙ্গে। নতুন সংসদ ভবনের উদ্বোধনকে ‘আমি শুধু নিজেকেই ভালোবাসি দিবস’ বলে কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’brien)।

ডেরেক এদিন আরও বলেন, কীভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর সরকার বিগত ৯ বছর ধরে সংসদকে অপমান করে চলেছেন তার কিছু নিদর্শন এদিন তুলে ধরেন ডেরেক।

মোদিকে প্রশ্নবাণ ডেরেকের

প্রধানমন্ত্রী সংসদে একটি প্রশ্নএরও উত্তর দেননি।

সংসদীয় কমিটি দ্বারা যাচাই করা বিলের সংখ্যা আগের ১০টি বিলের মধ্যে ৭টি থেকে কমে এখন ১০টি বিলের মধ্যে মাত্র একটিতে এসে ঠেকেছে।

মোদি সরকারের জারি করা অধ্যাদেশের সংখ্যা আগের তুলনায় দ্বিগুণেরও বেশি হয়েছে।

নির্ধারিত তারিখের আগেই সংসদের আটটি অধিবেশন স্থগিত করা হয়েছে।

বিরোধী দলের সদস্যদের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে

চার বছর হয়ে গেল, কিন্তু লোকসভায় এখনও ডেপুটি স্পিকার নেই।

তবে শুধু এখানেই থেমে থাকেননি ডেরেক। তিনি প্রধানমন্ত্রী তথা কেন্দ্রের কাছে অনুরোধ করেন, আমাদের মহান সংসদীয় গণতন্ত্রকে ‘অবমূল্যায়ন’ করা বন্ধ করুন।

উল্লেখ্য, রবিবার সকালে নতুন সংসদ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুজো দিয়ে উদ্বোধন শুরু হয়। সর্বধর্ম প্রার্থনাও হয়। সেঙ্গল প্রতিষ্ঠিত করেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রীরা হাজির ছিলেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীও।

 

 

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...