Tuesday, May 5, 2026

বাঁকুড়ায় নবজোয়ার কর্মসূচি শেষে বদল চার অঞ্চল সভাপতি

Date:

Share post:

বাঁকুড়ায় নবজোয়ার কর্মসূচি শেষ হওয়ার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই বদলানো হল চার অঞ্চল সভাপতিকে। দলকে চাঙ্গা করতেই এই পরিবর্তন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। একাধিক ব্লকের ব্লক তৃণমূল সভাপতিরা তাদের নিজেদের অঞ্চলের বেশ কিছু অঞ্চল সভাপতির পরিবর্তনের দাবি তুলেছিলেন। কিন্তু তা মেনে নেননি জেলা সভাপতি। বাঁকুড়ায় নবজোয়ার যাত্রায় এসে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন অভিষেক।জানা গিয়েছে, সেই বৈঠকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কিছু কিছু অঞ্চল সভাপতির বদলের আবেদন করেন বেশ কয়েকজন ব্লক সভাপতি।

তাদের সেই আবেদনকে মান্যতা দিয়ে ইন্দপুর, বাঁকুড়া ১ ও বাঁকুড়া ২ নং ব্লকের বেশ কিছু অঞ্চল সভাপতির পরিবর্তন নির্দেশ দেন অভিষেক। সেই নির্দেশ মোতাবেক বাঁকুড়া ১ নং ব্লকের জগদল্লা ১ অঞ্চল,কেন্জাকুড়া। বাঁকুড়া ২ নং ব্লকের জুনবেদিয়া, বিকনা, সানবাধা ও মানকানালী অঞ্চল এবং ইন্দপুর ব্লকের ইন্দপুর, ব্রাহ্মনডিহা, ভেদুয়াশোল অঞ্চলের সভাপতিদের পরিবর্তন করা হয়েছে।

তৃণমূল নেতৃত্বের দাবি, সাংগঠনিক প্রয়োজনেই অভিষেকের নির্দেশেই এই রদবদল করা হয়েছে। নতুন দায়িত্ব পাওয়া অঞ্চল সভাপতিদের দাবি, পুরনো অঞ্চল সভাপতিরা সাংগঠনিক কাজে ঢিলেমি দেওয়াতেই এই রদবদল। বিজেপির দাবি, কাটমানির বখরা নিয়ে গন্ডগোল ও দলের অন্তর্কলহেই এই রদবদল।পুরনো অঞ্চল সভাপতিদের কারও কারও বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই সাংগঠনিক বৈঠকে বসেছিলেন জেলা তৃণমূল নেতৃত্ব। গতকাল বাঁকুড়ার সতীঘাটে তৃণমূল জেলা নেতৃত্ব বৈঠক করেন। বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র, মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি, সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু, বিধায়ক অরূপ চক্রবর্তী–সহ একাধিক নেতারা উপস্থিত ছিলেন।

Related articles

বিজেপির তারকা প্রার্থীদেরও বাজিমাত! অরূপ-লাভলীদের হারিয়ে জয়ের হাসি রূপা-পাপিয়া-রুদ্রনীলদের

দক্ষিণবঙ্গের রাজনীতির চেনা ছক ওলটপালট করে দিয়ে এবার শিরোনামে উঠে এলেন বিজেপির তারকা প্রার্থীরাও। টালিগঞ্জ থেকে যাদবপুর, শিবপুর...

বিজেপির বঙ্গে মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু! একাধিক পদক্ষেপে জল্পনা

বিজেপির ঐতিহাসিক বঙ্গ জয়ের পর এখন রাজ্য রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন—নতুন সরকারের মুখ্যমন্ত্রীর মুখ কে? বঙ্গ বিজেপির অন্দরে...

শুরু প্রস্তুতি! ২৫ বৈশাখে অষ্টাদশ বিধানসভার শপথ, মঙ্গলে রাজ্যে কমিশনের পর্যবেক্ষক

রাজ্যে ভোটপর্ব মিটে যাওয়ার পর এবার দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। সব...

ফল ঘোষণার পরেই অগ্নিগর্ভ বাংলা, জেলায় জেলায় আক্রান্ত তৃণমূল

রাজ্যে বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল সামনে আসতেই পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক হিংসার দাপট। গেরুয়া শিবিরের উত্থানের ইঙ্গিত মিলতেই...