Thursday, May 14, 2026

ইসিএলের খনিতে কালো ধোঁয়া, বিপ*দের প্রমাদ গুনছেন রানিগঞ্জবাসী

Date:

Share post:

ইসিএলে আগুন (Fire incident in ECL)! তিনটি খনি (Asansol Coal Mine)মুখ দিয়ে গল গল করে কালো ধোঁয়া বেরোতে দেখে রীতিমতো আতঙ্কিত । রানিগঞ্জের বাঁশরা এলাকার মানুষেরা। খনি গহ্বরে আগুন লাগার ফলে বিশাল এলাকা জুড়ে ধসের আশঙ্কাও দেখা দিয়েছে। ইসিএলের কুনুস্তরিয়া এরিয়ার (Kunustriya area of ​​ECL)অফিস এই খবর পাওয়ার পর আগুন নেভাতে তৎপর হয় বলে খবর। আগুন নেভাতে ডোজিং করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়। খনি কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে মাটি ভরাট করলেই অক্সিজেন যাওয়া বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে আগুন (Fire)নিভে যাবে।

বাঁশরা ওসিপি-র যে জায়গায় আগুন লেগেছে সেখান থেকে মাত্র কয়েকশো মিটার দূরেই রেললাইন। ঘটনাস্থলের পাশ দিয়ে গেছে ইন্ডিয়ান অয়েলের পাইপ লাইন। ফলে আগুন ছড়িয়ে পড়লে পাইপ লাইনেরও বড়সড় ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। মাটির নীচের কয়লাস্তুপে আগুন লাগলে তা সহজে নিয়ন্ত্রণে আনা যায় না। ফলে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ইসিএল কর্তৃপক্ষ। দমকলের কয়েকটি ইঞ্জিন বাইরে থেকে জল স্প্রে করে আগুন নেভানোর চেষ্টা করছে। তবে ভিতরে আগুন ঠিক কতটা ছড়িয়েছে তা এখনও পরিষ্কার নয়। ধসের আশঙ্কা করছেন এলাকার মানুষ। এমনিতেই কয়লা উত্তোলনের পর ফাঁকা খনিগহ্বরে স্যান্ড প্যাকিং বা বালি ভরাট ঠিক মত না হওয়ার কারণে রানিগঞ্জ-আসানসোল খনি অঞ্চল একপ্রকার শূন্যের উপর ভেসে রয়েছে। এর মধ্যে নতুন করে এই বিপর্যয় দেখা দেওয়ায় স্থানীয় বাসিন্দারা প্রবল আতঙ্কের মধ্যে কাটাচ্ছেন।

 

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...