Friday, May 15, 2026

মোদি সরকারের ৯ বছর পূর্তি! ২৪-র নির্বাচনকে সামনে রেখে বড় সিদ্ধান্ত পদ্মশিবিরের

Date:

Share post:

নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকারের (NDA Government) ৯ বছর পূর্তি উপলক্ষে, বিজেপির শীর্ষ নেতৃত্ব শুক্রবার গত ৯ বছরে দেশের সমৃদ্ধির এক খতিয়ান তুলে ধরেছেন। কোভিড ভ্যাকসিন থেকে বন্দে ভারত, এমনকী উজ্জ্বলা যোজনার মধ্যে স্কিমের কথা ও তাতে উল্লেখ রয়েছে। সেই সঙ্গে সাম্প্রতিক তিন দেশ সফরে বিশ্বনেতৃত্বের সামনে ভারতের ভাবমূর্তির কথাও উঠে এসেছে বিজেপির শীর্ষ নেতৃত্বের গলায়। এদিকে বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে সামনে রেখেই বাংলার মাটিতে ২৪’র ভোটের প্রস্তুতি জোর কদমে শুরু করে দিতে চাইছে পদ্মশিবির। আর সেকারণেই এবার দলের কেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশ পাঠিয়েছে বঙ্গ বিজেপি (BJP) নেতৃত্বকে।

সাফ জানিয়ে দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ৯ বছর শাসনকালের পূর্তি উপলক্ষ্যে প্রতিটি বিধানসভা কেন্দ্রে(Assembly Seats) একটি করে প্রকাশ্য সভা (Public Meeting) করতেই হবে অর্থাৎ রাজ্যের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রে হবে বিজেপির ২৯৪টি সভা। আর সেটাও করতে হবে আগামী ১ মাসের মধ্যেই।

এদিন দিল্লিতে নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গিয়েছে। এরপরেই আগামী ২-৩ দিনের মধ্যেই রাজ্যে ফিরে এই কর্মসূচির জন্য ঝাঁপাবেন বাংলার বিজেপি নেতারা। এবিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, ‘৩০ মে থেকে ৩০ জুনের মধ্যে বাংলার প্রত্যেক বিধানসভা কেন্দ্রে আমরা সভা করব। সেরকমই সিদ্ধান্ত হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে বাংলার প্রত্যেক লোকসভা আসনও কভার হয়ে যাবে।

তবে বিরোধীদের অভিযোগ, এসব করে আর যাই হোক বাংলার মানুষের মন জয় করা যাবেনা। বাংলার মানুষ আর যাই করুন দাঙ্গা, অশান্তি, ধর্মীয় মেরুকরণ কিছুতেই বরদাস্ত করবে না।

আরও পড়ুন- ‘আদিবাসী সমাজকেও অপমান করলেন প্রধানমন্ত্রী’, সংসদ ভবনের উদ্বোধন নিয়ে মন্তব্য ফিরহাদের

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...