Sunday, June 21, 2026

ধানবাদ-গোমো স্টেশনের মাঝে বিদ্যুৎ.স্পৃষ্ট হয়ে ৬ শ্রমিকের মর্মা.ন্তিক পরিণতি

Date:

Share post:

রক্ষনাবেক্ষণের কাজের জন্য খুঁটি পোঁতা চলছিল।আর সেই কাজ চলাকালীন ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। ওভারহেড তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ৬ শ্রমিকের। ধানবাদ ও গোমো স্টেশনের মাঝের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আপাতত আপ ও ডাউন লাইনে বন্ধ রেল চলাচল। ঘটনাস্থলে পৌঁছেছেন ধানবাদের ডিআরএম।

রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়া-নয়াদিল্লি রুটে নিচিতপুর রেল গেটের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে। ঘটনার জেরে আটকে পড়েছে ডাউন কালকা মেল, প্রতাপ এক্সপ্রেসের মতো একাধিক দূরপাল্লার ট্রেন। কী ভাবে এমন দুর্ঘটনা তা নিয়ে তদন্ত শুরু করেছে রেল। রেল সূত্রে জানা গিয়েছে, নিচিতপরুর ও তেঁতুলমারি স্টেশনের মাঝে ওভারহেড তারে কাজ হচ্ছিল। সেই তারে অসাবধানতা বশত কোনওভাবে বিদ্যুৎ চলে আসে। তাতেই তড়িতাহত হয়ে মৃত্যু হয় ৬ জনের।

কিন্তু প্রশ্ন উঠেছে, কাজের সময় বিদ্যুৎ সরবারহ বন্ধ থাকার কথা। কীভাবে তারে বিদ্যুৎ চলে এলে তা বুঝে উঠতে পারছেন না রেল কর্তারা।কী ভাবে ওই ঘটনা ঘটল তা তিনভাবে তদন্ত হচ্ছে। একটি তদন্ত করছে পুলিশ, অন্য তদন্তটি করছে রেল পুলিশ ও তৃতীয় বিভাগীয় তদন্ত করছে রেল।জানা গিয়েছে, যে ৬ জন কাজ করছিলেন তারা ঠিকা শ্রমিক। ঘটনার সময় একটি খুঁটি বসানো হচ্ছিল। বসানের পর কোনওভাবে সেটি তারের সঙ্গে ঠেকে গিয়ে জড়িয়ে যায়। ঘটনাস্থলেই ৬ ঠিকা শ্রমিকের মৃত্যু হয়।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...