Sunday, May 17, 2026

পুলিশের গাড়িতে পিষ্ট হয়ে মৃ*ত্যুর অভিযোগ,উ*ত্তপ্ত নদিয়ার ধানতলা

Date:

Share post:

পুলিশের গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক কিশোরের বলে অভিযোগ উঠল নদিয়ার ধানতলায়। আহত হয়েছেন আরও ২ জন। তাঁদের রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার ভোররাতের এই ঘটনায় পুলিশের গাড়ি ভাঙচুর করে উন্মত্ত জনতা। ঘটনায় ২ পুলিশকর্মী আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় নেমেছে বিশাল পুলিশ বাহিনী ও র‌্যাফ।

আরও পড়ুন:আক্রান্ত দলিত-তপশিলিরা বিচার পায় না বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যে! বলছে কেন্দ্রের রিপোর্ট
ঠিক কী ঘটেছিল?
গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার ভোররাতে নদিয়ার ধানতলার কুলগাছি এলাকায় গরুচোর সন্দেহে একজনকে ধরে গণপিটুনীর অভিযোগ পেয়ে এলাকায় হানা দেয় পুলিশ। অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিতে গেলে ক্ষুব্ধ গ্রামবাসীরা অবরোধ শুরু করেন। পুলিশের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ শুরু হয়। পুলিশের ওপর হামলা চালায়। পুলিশের গাড়ি ভাঙচুর করতে শুরু করে। ঘটনায় আহত হন দুই পুলিশ কর্মী। গ্রামবাসীদের অভিযোগ, বিক্ষোভ চলাকালীন আচমকা বিক্ষোভকারীদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় পুলিশ।
পুলিশ জানায়, অন্ধকারে গ্রাম ছেড়ে দ্রুতগতিতে বেরনোর সময় গ্রাম ছেড়ে বেরনোর সময় গাড়িতে দুজনের ধাক্কা লাগে। তাঁরা আহত হয়েছেন। যদিও মৃত্যুর কথা স্বীকার করেনি পুলিশ। যদিও ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...