Monday, March 16, 2026

সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত: রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে কেন বললেন রাজ্যপাল!

Date:

Share post:

রাজভবনে আটকে রাজ্য নির্বাচন কমিশনার (State Election Commissioner) নিয়োগের ফাইল। এদিকে ওই পরে ইতিমধ্যেই সৌরভ দাসের (Sourav Das) মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কবে সিলমোহর দেবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Anand Bose)! মঙ্গলবার, রাজভবনে গোয়ার প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের পর রাজ্যপাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সঠিক সময়ে কমিশনার নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে।

রবিবার আগের কমিশনার সৌরভ দাসের কার্যকালের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এই মুহূর্তে রাজ্য নির্বাচন কমিশনারের পদটি ফাঁকা। রাজ্য নির্বাচন কমিশনার সাংবিধানিক পদ। সুতরাং সাধারণভাবে তা শূন্য থাকার কথা নয়। যদিও অতীতেও সেই পদ শূন্য ছিল। অমরেন্দ্রকুমার সিংয়ের মেয়াদ শেষের পর নতুন কমিশনার হিসেবে সৌরভ দাসের দায়িত্ব পর্বে ২৪ দিন রাজ্য নির্বাচন কমিশনার পদ শূন্য ছিল। সম্প্রতি সৌরভ দাসের পরবর্তী হিসেবে রাজভবনে রাজ্য নির্বাচন কমিশনার পদের জন্য অবসরপ্রাপ্ত আইএএস রাজীব সিনহা-র নাম পাঠিয়েছিল নবান্ন। শুধুমাত্র রাজীব সিনহার নাম কেন? রাজ্যের কাছে জানতে চান সি ভি আনন্দ বোস। এরপরই রাজ্যের তরফে আইএএস অতিরিক্ত মুখ্যসচিব অজিতরঞ্জন বর্ধনের নাম পাঠানো হয় রাজভবনে। তবুও তৃতীয় নাম চেয়ে পাঠিয়েছে রাজভবন। এবার কার নাম পাঠানো হবে, তা নিয়ে আলোচনা চলছে নবান্নে। এই পরিস্থিতিতে রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যপাল শুরু জানান, “সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে।“

আইন অনুসারে রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগের ব্যাপারে রাজভবনের বিশেষ এক্তিয়ার নেই। রাজ্য সরকারই নাম চূড়ান্ত করে রাজভবনে পাঠায়। রাজভবন তাতে সিলমোহর দেয় শুধু। তবে এবার একের পর এক কমিশনারের নাম নিয়ে রাজভবন যেভাবে আপত্তি তুলছে, তা নজিরবিহীন বলে মনে করছে প্রশাসনিক মহল।

spot_img

Related articles

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...