Wednesday, April 22, 2026

গঙ্গায় পদক বি.সর্জন দিতে গিয়েও থমকালেন সাক্ষী-বিনেশরা, কেন্দ্রকে ৫ দিনের সময়সীমা

Date:

Share post:

গঙ্গায় পদক বিসর্জন দিতে গিয়েও থমকালেন সাক্ষী-বিনেশরা। কেন্দ্রকে ৫ দিনের সময়সীমা দিলেন আন্দোলনরত কুস্তিগিররা। সাধারণ মানুষের আবেদন এবং উপস্থিত সাধু ও কৃষক নেতাদের অনুরোধে আগামী ৫ জুন পর্যন্ত গঙ্গায় পদক বিসর্জন দেওয়া থেকে নিজেদের বিরত রাখছেন।

এদিন পূর্ব ঘোষণা মতো বিকাল ৫টা নাগাদ হরিদ্বারে পৌঁছে যান সাক্ষী মালিক, বিনেশ ফোগটেরা। সঙ্গে অলিম্পিক্স পদক-সহ বাকি সব পদক নিয়ে যান তাঁরা। হর কি পৌড়ী ঘাটে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েছেন সাক্ষী মালিক, বিনেশ ফোগটেরা। বুকের কাছে একটি বাক্সে নিজেদের সব পদক ধরে রাখেন তাঁরা। সাক্ষীদের ঘিরে ছিলেন পরিবারের লোকেরা। স্থানীয় অনেক মানুষ ভিড় করেন সেখানে।
কুস্তিগিরদের সমর্থনে স্লোগান দিতে থাকেন সাধারণ মানুষ।সবাই কুস্তিগিরদের কাছে আবেদন করেন, তাঁরা যেন পদক বিসর্জন না দেন। মাটিতে বসে পড়েন সাক্ষীরা। চোখে জল। যত সময় এগোচ্ছে তত ভিড় বাড়তে থাকে হর কি পৌড়ী ঘাটে। ব্রিজভূষণের গ্রেফতারির দাবিতেও স্লোগান ওঠে সেখানে।
তাঁদের চারদিকে মানবশৃঙ্খল গড়ে তোলা হয়।ঘটনাস্থলে হাতেগোনা দু-একজন পুলিশকর্মীর দেখা মেলে। কুস্তিগিরদের কাছে আসেন বেশ কয়েক জন সাধু। তাঁরা জানিয়েছেন, কুস্তিগিরদের সমর্থন করতে এসেছেন। সেই সঙ্গে সাধুদের অনুরোধ, কুস্তিগিরেরা যেন পদক গঙ্গায় বিসর্জন না দেন।
কৃষক নেতারাও এসে উপস্থিত হন সেখানে। তাঁরা কুস্তিগিরদের সঙ্গে কথা বলেন। তাঁরা যাতে পদক গঙ্গায় বিসর্জন না দেন সেই অনুরোধ করেন কৃষক নেতারা।শেষ পর্যন্ত আলোচনার পর কুস্তিগিররা ৫ তারিখ পর্যন্ত সময়সীমা দেন।

Related articles

ফায়ার স্টেশন থেকে পোর্টের জমি পুনরুদ্ধার! বড়বাজারের ভোলবদলের কথা মনে করিয়ে দিলেন নেত্রী

বন্দর কর্তৃপক্ষের অধীনে থাকা বড়বাজারের জমি পুনরুদ্ধার থেকে ব্যবসায়ীদের জন্য কমিটি— তৃণমূল জমানায় বড়বাজার এলাকায় উন্নয়নের জোয়ার। মঙ্গলবার...

ড্রাই ডে করল কে? কমিশনের প্রশাসন আর সিইও-র দায় ঠেলাঠেলি!

রাজ্যের প্রশাসনের সব ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে। অথচ কমিশনের নির্দেশ ছাড়া না কি কাজ করছে আবগারি দফতর! রাজ্যে...

ডিএ বৃদ্ধি-প্রকল্প ঘোষণা জুমলা সরকারের ‘নির্বাচনী টোপ’! কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন নেত্রী

বাজেটে কোনও ঘোষণা করেনি কেন্দ্র। ভোটের মুখে বিধি ভেঙে মাতৃশক্তি কার্ড বিলি, আবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ...

তৃণমূল নেত্রীকে কমিশনের নিষেধাজ্ঞা! পতাকা-প্রতীক ছাড়াই আড্ডা মমতার

কখনও হেলিকপ্টার উড়তে বাধা। কখনও সভা করতেই অনুমতি নেই। বাংলার মুখ্যমন্ত্রীর জন্য হরেক নিয়ম লাগু করার জন্যই নির্বাচন...