Wednesday, March 11, 2026

IPL ফাইনালে রেকর্ড পরিমাণ কন্ডোম বিক্রি! ডেলিভারি অ্যাপের পোস্টে তুমুল হৈচৈ স্যোশাল মিডিয়ায়

Date:

Share post:

গতকাল আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ছিল ২০২৩ আইপিএল ফাইনাল। ফাইনালে গুজরাত টাইটান্সকে হারিয়ে চ‍্যাম্পিয়ন হয় চেন্নাই সুপার কিংস। বৃষ্টি বারবার ব্যাঘাত ঘটিয়েছে আইপিএল ফাইনালে। যার ফলে নির্ধারিত দিন রবিবার টসও করা যায়নি প্রবল বর্ষণের জন্য। ফলে সোমবার রিজার্ভ ডে-তে খেলা গড়ায়। সেখানেও প্রথম ইনিংস নির্বিঘ্নে মিটলেও দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই শুরু হয় বৃষ্টি। সকলে যখন এই ম্যাচ নিয়ে চিন্তায়, তখনই এক ফুড ও মুদিখানার সামগ্রীর ডেলিভারি অ্যাপ পক্ষ থেকে টুইট করা হল এক বার্তা। যা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া।

টানটান উত্তেজনার ম্যাচ শেষ হয় একেবারে শেষ বলে গিয়ে। উত্তেজক সেই ম্যাচ চলাকালীনই ওই ফুড ও মুদিখানার সামগ্রীর ডেলিভারি অ্যাপ টুইট করে জানায়, “এখনও পর্যন্ত ২৪২৩ প্যাকেট কন্ডোম বিক্রি হয়েছে ইনস্টামার্টে। দেখে মনে হচ্ছে মাঠের ২২ জন ছাড়াও আরও খেলোয়াড় আছে।”

আর এই টুইট পোস্ট হতেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ওই টুইট দেখে নিজেদের হাসি থামাতে পারেননি নেটিজেনরা। এক নেটিজেন বলেন, “কেউ কেউ নয় মাস পরে ট্রফি তুলতে পারেন।” খাদ্যদ্রব্য ডেলিভারি করা ছাড়াও ওই ফুড ডেলিভারি সংস্থা  বিভিন্ন নিত‍্য প্রয়োজনীয় জিনিস ডেলিভারি করে থাকে।

শুধু তাই নয় আইপিএল ফাইনালের দিন মোট বিক্রি হয়েছে ১ কোটি ২০ লক্ষ প্লেট বিরিয়ানি। এমনটাই দাবি করল ভারতের নামী ওই খাদ্য সরবরাহকারী অ্যাপ। সংস্থার তরফে দাবি করা হয়েছে, সোমবার রাতে আইপিএল খেলা চলাকালীন তাদের অ্যাপ থেকে প্রতি মিনিটে গড়ে ২১২ প্লেট বিরিয়ানি অর্ডার করা হয়েছিল। মোট বিক্রি হয়েছে ১ কোটি ২০ লক্ষ প্লেট বিরিয়ানি।

আরও পড়ুন:বিনেশ-সাক্ষীদের পাশে মমতা, বুধবার মিছিলের ডাক মুখ‍্যমন্ত্রীর


 

spot_img

Related articles

গ্যাসের টানে বর্গভীমা মন্দিরের পরে এবার বাগবাজারের মায়ের বাড়িতেও বন্ধ ভোগ বিতরণ

গ্যাসের (Gas) সংকটের প্রভাব পড়তে শুরু করেছে রাজ্যের মন্দিরগুলিতেও। মেদিনীপুরের (Midnapore) তমলুকে বর্গভীমা (Bargabhima Temple) মন্দির কর্তৃপক্ষ ইতিমধ্যেই...

LPG-এর সংকটের ছায়া মিড ডে মিলে, অবিলম্বে ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর: ব্রাত্য

দেশজুড়ে এলপিজি (LPG Shortage India) সরবরাহ নিয়ে অনিশ্চয়তার প্রভাব এবার পড়তে শুরু করেছে মিড ডে মিলেও। এই নিয়ে...

ভ্যানিশ কুমার কি এবার কৈফিয়ত চাইবেন? সৌমেন্দুর ভিডিও পোস্ট করে সরব তৃণমূল

বাংলায় নাকি শান্তিতে নির্বাচন হয় না। এই অভিযোগে সকাল থেকে বাজার গরম করছে বিজেপি। আর তাদের দোসর নির্বাচন...

যুদ্ধের মধ্যেই হরমুজে আটকে বাংলার যুবকরা! চিন্তায় পরিবার

পশ্চিম এশিয়ার যুদ্ধের (Iran Israel War Impact) জেরে ক্রমশ বাড়ছে চিন্তা। হরমুজ প্রণালী ও পার্শ্ববর্তী সমুদ্রপথে আটকে (Strait...