Thursday, May 14, 2026

‘শিশিরবাবু আপনি তৃণমূলে নাকি বিজেপিতে?’ অধিকারী পরিবারকে তুলোধনা অভিষেকের

Date:

Share post:

জনসংযোগ যাত্রার(Janasanghyog Yatra) ৩৪তম দিনে পূর্ব মেদিনীপুরে রয়েছেন তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। আর এই সংগ্রামের মাটিতে দাঁড়িয়েই ‘গদ্দার’ অধিকারী পরিবারকে তুলোধনা করলেন ‘তৃণমূলের যুবরাজ’। নাম না করে শুভেন্দু অধিকারীকে(Shuvendu Adhikari) তোপ দাগার পাশাপাশি। শিশির অধিকারীকে(Shishir Adhikari) তাঁর রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার চ্যালেঞ্জ ছুঁড়লেন অভিষেক। শুভেন্দুকে তোপ দেগে তিনি বলেন, “শুভেন্দুর মাথা ঠিক নাই। পাগল হয়ে গেছে।”

মঙ্গলবার পটাশপুরে দাঁড়িয়ে অধিকারী পরিবারকে একহাত নিয়ে শুভেন্দুর নাম না করে অভিষেক বলেন, “উনি(শুভেন্দু অধিকারী) শুধু হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন। আমি শিশিরবাবুর কাছে শুধু জানতে চাইবো আপনি সাংবাদিক বৈঠক করে মানুষকে বলুন আপনি তৃণমূলে না বিজেপিতে? বাকিটা জনতার উপর ছেড়ে দিন।” একই সঙ্গে তাঁর বক্তব্য, “উনি(শুভেন্দু) বলেন, রিট পিটিশন ফাইল করে সদস্যপথ খারিজ করব। তাহলে বাবা ও ভাইয়ের রিট পিটিশন হচ্ছে না কেন? সদস্য পদ খারিজ হচ্ছে না কেন? যদি ক্ষমতা থাকে তাহলে জনতার দরবারে লড়াই হোক।” এরপর শিশির অধিকারীর উদ্দেশ্যে তিনি বলেন, “শিশির বাবুকে অনুরোধ, আপনি জানান আপনি তৃণমূল না বিজেপিতে? আপনার এক ছেলে(দিব্যেন্দু অধিকারী) বলছে আমি তো তৃণমূল ছাড়িনি। আর আপনি বিজেপির অমিত শাহের সভামঞ্চে বক্তব্য দিয়ে এলেন। আপনি ভেবেছিলেন সরকার হয়ে গেছে। আমার এক ছেলে উপমুখ্যমন্ত্রী হয়ে গেছে। তারপর ২ মে যখন ফল বের হল সব ‘মায়ের ভোগে’ চলে গেল। সব ভোকাট্টা। তৃতীয়বারের জন্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতা এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থ বারও আসবে।”

একইসঙ্গে সরাসরি শুভেন্দুকে তোপ দেগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “ওর শরীরী ভাষায় বেইমানি, আর চোখে মুখে ভয়। সারাক্ষণ মোদিজি, অমিতজি, যোগীজি করে যাচ্ছে বাংলার মানুষের টাকা আটকাতে। আর বাংলার মুখ্যমন্ত্রীকে অপমান করছে। আসলে ও যোগীজি, অমিতজি করে যাচ্ছে ইডি, সিবিআই-এর ভয়ে। যেদিন ‘ইডিজি’, ‘সিবিআইজি’ বন্ধ হবে সেদিনই ইডি-সিবিআই ওর বাড়িতে ঢুকে যাবে।” এর পাশাপাশি সম্প্রতি সোনারপুরকে নেতাজির জন্মস্থান বলে মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই প্রসঙ্গ তুলে ধরে মঙ্গলবার অভিষেক বলেন, “শুভেন্দুর মাথা ঠিক নাই ও পাগল হয়ে গেছে। নেতাজির জন্মভূমি ওড়িশার কটকে। ও বলে দিচ্ছে সোনারপুর।” আসন্ন পঞ্চায়েত নির্বাচনে শুভেন্দুর ‘সব সাফ হয়ে যাবে’ মন্তব্যের পাল্টা দিতেও ছাড়েননি অভিষেক। তিনি বলেন, “এক ছটাকো জমি ছাড়বো না। প্রয়োজনে আমি নিজে দাঁড়িয়ে থাকবো। যে কটা ছাইপাশ আবর্জনা রয়েছে সবাইকে গঙ্গায় বিদায় দিতে হবে।”

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...