Thursday, May 14, 2026

তুরস্কের প্রেসিডেন্টকে কলকাতায় আমন্ত্রণ জানিয়ে চিঠি সিদ্দিকুল্লা চৌধুরীর

Date:

Share post:

ফের তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান।এই জয়ের ফলে তৃতীয় মেয়াদে ২০ বছর ধরে তুরস্ক শাসন করে আসা এরদোয়ানই তুরস্কের ক্ষমতা আবারও নিজের হাতে রাখতে সক্ষম হয়েছেন। তিনিই হতে চলেছেন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট।

সোমবার রাজ্য মন্ত্রীসভার সদস্য সিদ্দিকুল্লা চৌধুরী একটি সাংবাদিক সম্মেলনে জানান, তিনি তুর্কির প্রেসিডেন্টকে কলকাতায় আমন্ত্রণের কথা লিখে একটি চিঠি দিয়েছেন। ব্যক্তিগতভাবে তিনি এই আহ্বান জানিয়েছেন বলে দাবি করেন।
তিনি বলেন,দুর্গত মানুষের জন্য ত্রাণ নিয়ে কিছুদিন আগে তুরস্কে গিয়েছিলেন। রাজ্যের মন্ত্রী তথা জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরী জানান,‘প্রাকৃতিক দুর্যোগে পীড়িত মানুষের জন্য ত্রাণ পৌঁছে দিতে তুরস্কে আসার অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরে নিয়ম অনুযায়ী আমরা কেন্দ্রীয় সরকারের সম্মতি নিয়েছি। সেখানে গিয়ে অন্যান্য জায়গার পাশাপাশি ওবাকানে একটি শিবিরে গিয়েছিলাম। যেখানে মূলত আফগানদের বাস। সেখানে গিয়ে দেখলাম, তাঁদের কাছে আমাদের মুখ্যমন্ত্রীর নাম খুবই পরিচিত।’

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...