Thursday, June 4, 2026

বিদেশের মাটিতে দাঁড়িয়ে মোদিকে ‘সবজান্তা’ কটাক্ষ রাহুলের

Date:

Share post:

আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী(Rahul Gandhi)। বলেন মোদি ও তার সরকারের থাকা লোকেরা ‘সবজান্তা’। শুধু তাই নয় আরো বললেন, ভগবানের সঙ্গে বসিয়ে দিলে মোদি ঈশ্বরকেও দ্বিধায় ফেলে দেবেন।

মঙ্গলবারই আমেরিকার(America) সান ফ্রান্সিসকোয় পৌঁছেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। সেখানে ক্যালিফোর্নিয়া এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাহুল গান্ধী বলেন, “আমি মনে করি, মোদিজি যদি ভগবানের পাশে এসে বসেন তাহলে তিনি ভগবানকে ব্যাখ্যা করতে শুরু করবেন কীভাবে এই ব্রহ্মাণ্ড চলে। আর ভগবান তার ফলে বিভ্রান্ত হয়ে যাবেন, ভাববেন আমি কী সৃষ্টি করেছি! বিষয়টা মজার, কিন্তু এরকমই চলছে। একদল মানুষ রয়েছেন, যাঁরা সব বোঝেন। তাঁরা বিজ্ঞানীদের বিজ্ঞান বুঝিয়ে দেন, ইতিহাসবিদদের ইতিহাস, সেনাকে অস্ত্র।” এরপর প্রবাসী ভারতীয়দের প্রশংসা করে রাহুল গান্ধী বলেন, “এটাই সেই ভারত, যার আপনারা প্রতিনিধিত্ব করেন। এই মূল্যবোধের সঙ্গে একমত না হলে আপনারা এখানে পৌঁছতে পারতেন না। যদি আপনারা রাগ, ঘৃণা ও অবজ্ঞাকে প্রাধান্য দিতেন, তাহলে এখন বিজেপির বৈঠকে বসে থাকতে হত। আর আমিও ‘মন কি বাত’ করতাম।”

বিজেপিকে খোঁচা দিয়ে রাহুল গান্ধী জানান, “এরপর আমাকে বলা হবে আপনাদের প্রশ্নের উত্তর দিতে। এটা বিজেপিতে চলে না। কোনও প্রশ্ন নয়, কেবলই জবাব… ” উল্লেখ্য, বিদেশের মাটিতে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে রাহুল গান্ধীর আক্রমণ এই প্রথমবার নয় এর আগেও একাধিকবার বিদেশের মাটিতে দাঁড়িয়ে মোদি জমানায় দেশের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। সেই ধারা অব্যাহত রেখে ফের একবার প্রধানমন্ত্রীকে তোপ দাগলেন রাহুল।

Related articles

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...

পাহাড়ে ‘স্থায়ী সমাধান’ খুঁজতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক, মুখ্যমন্ত্রীর মুখোমুখি রাজু বিস্তারা 

দার্জিলিং পাহাড়, ডুয়ার্স ও তরাই অঞ্চলের দীর্ঘদিনের রাজনৈতিক ও প্রশাসনিক সমস্যার একটি স্থায়ী সমাধান সূত্র খুঁজে বের করতে...

হাইকোর্টের নির্দেশে ১৯ জুনেই পুর-অধিবেশন, ঘোষণা মালা রায়ের 

কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত মিলতেই আগামী ১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়। বৃহস্পতিবার এক...

১৫ লক্ষ কোটি টাকার কারচুপি! সেবির কোপে স্বর্ণ ব্যবসায়ী সংস্থা রাজেশ এক্সপোর্টস 

এবার নজিরবিহীন আর্থিক জালিয়াতির অভিযোগে কাঠগড়ায় বেঙ্গালুরু-ভিত্তিক সোনা পরিশোধন ও রফতানিকারী জায়ান্ট ‘রাজেশ এক্সপোর্টস’। গত ৩ জুন জারি...