Wednesday, June 3, 2026

সরকার অনুমতি না দিলে ভারতে বিশ্বকাপ খেলবে না পাকিস্তান

Date:

Share post:

পাকিস্তানের মাটিতে এশিয়া কাপের আয়োজন নিয়ে জটিলতা অব্যাহত । এশিয়া কাপ পাকিস্তানে হলে ভারত সেখানে খেলতে না যাওয়ার ব্যাপারে অনড়। ভারত চাইছে নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ আয়োজনের। পাকিস্তান আবার এশিয়া কাপের আয়োজনের একটি ‘হাইব্রিড মডেল’ সামনে এনেছে। যেটির অর্থ, এশিয়া কাপ পাকিস্তান ও অন্য একটি নিরপক্ষে ভেন্যু মিলিয়ে আয়োজন। হাইব্রিড মডেলে পাকিস্তানে এশিয়া কাপ হলেও ভারতের ম্যাচগুলো নিরপক্ষে ভেন্যুতে আয়োজনের প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই মডেলে অবশ্য রাজি নয় বিসিসিআই। তারা চায়, সম্পূর্ণ এশিয়া কাপই নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হোক।
এশিয়া কাপ নিয়ে এই চাপানউতোরের মধ্যে পাকিস্তান আগেই ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ বর্জনের হুমকি দিয়ে রেখেছে। আগামী অক্টোবরে ভারতে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। পাকিস্তান জানিয়ে দিয়েছে, ভারত যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না আসে, তাহলে তারাও ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ বর্জন করবে।এই পরিস্থিতিতে ১৫ বছর পর আইসিসি সভাপতি গ্রেগ বার্কলে ও প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস পাকিস্তান সফর করছেন। সেখানে পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে কথা উঠেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি স্পষ্ট ভাষায় আইসিসি সভাপতিকে জানিয়ে দিয়েছেন, পাকিস্তান সরকার যদি অনুমতি দেয়, তবেই জাতীয় ক্রিকেট দল অক্টোবরে ভারতের মাটিতে বিশ্বকাপে অংশ নেবে। আইসিসি সভাপতির সঙ্গে আলোচনায় নতুন আর্থিক মডেলে নিজেদের আর্থিক ভাগ নিয়ে নিজেদের অসন্তুষ্টির কথাও জানিয়েছে পিসিবি।
প্রসঙ্গত, আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার কথা। তবে পাকিস্তানে খেলতে না যাওয়ার কারণ হিসেবে ভারত বলছে সরকারি অনুমতি না পাওয়া। পাকিস্তানও এখন পাল্টা যুক্তিতে বিশ্বকাপ খেলতে যাওয়ার ব্যাপারে সরকারি অনুমতির কথা সামনে আনছে। পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি আগেই বলেছিলেন এ কথা। পাকিস্তান সরকার যদি অক্টোবরে তাদের জাতীয় ক্রিকেট দলকে ভারতে বিশ্বকাপ খেলার অনুমতি না দেয়, সে ক্ষেত্রে বিকল্পও ভেবে রেখেছে পিসিবি। তখন পাকিস্তান তাদের বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশ বা অন্য কোনও নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চাইবে। এখন দেখার এই স্নায়ুর যুদ্ধে শেষ হাসি কে হাসে।

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল, হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...