Saturday, June 20, 2026

আর্থিক সংকটে জে.রবার অবস্থা! শ্রীলঙ্কায় প্রতিদিন ১০ লক্ষ ডিম পাঠানোর সিদ্ধান্ত ভারতের

Date:

Share post:

আর্থিক সংকটে (Financial Crisis) জেরবার দেশ। বর্তমান অবস্থা এমন পরিস্থিতিতে গিয়ে পৌঁছেছে যে, অন্য দেশের সাহায্য ছাড়া কোনওভাবেই শ্রীলঙ্কার (Sri Lanka) হাল ফেরানো কার্যত অসম্ভব। এমতাবস্থায় ভারতের দিকে তাকিয়ে রয়েছে শ্রীলঙ্কা। জানা গিয়েছে, ভারত থেকে পাঁচটি মুরগির খামার থেকে প্রতিদিন ১০ লক্ষ ডিম (Eggs) শ্রীলঙ্কায় পাঠানো হবে। সম্প্রতি একথাই জানিয়েছেন দ্বীপরাষ্ট্রের সর্বোচ্চ লেনদেনকারী সংস্থা শ্রীলঙ্কা স্টেট ট্রেডিং কর্পোরেশনের (Sri Lanka State Trading Corporation) চেয়ারম্যান আসিরি ভালিসুন্দরা।

তিনি আরও জানিয়েছেন, এর আগে ভারতের দু’টি খামার থেকে এক দফায় ২০ লক্ষ ডিম আমদানি করা হয়েছিল। যার মধ্যে ১০ লক্ষ ডিম বাজারে পৌঁছয়। পাশাপাশি শ্রীলঙ্কার অ্যানিমাল প্রোডাকশন ডিপার্টমেন্ট (Animal Production Department) আরও তিনটি ভারতীয় খামার থেকে ডিম আমদানির বিষয়ে অনুমোদন দিয়েছে। তবে এর জন্য ভারতে এসে খামার সমীক্ষা করেন স্টেট ট্রেডিং কর্পোরেশন (State Trading Corporation) এবং অ্যানিমাল প্রোডাকশন ডিপার্টমেন্টের (Animal Production Department) কর্তারা। এরপরেই মোট পাঁচটি ভারতীয় মুরগির খামার থেকে ডিম আমদানির বিষয়টিকে অনুমোদন দেওয়া হয়। তবে শ্রীলঙ্কার সাধারণ মানুষের চাহিদার উপরে নির্ভর করছে কী পরিমাণ ডিম ভারত থেকে শ্রীলঙ্কায় আমদানি করা হবে। পাশাপাশি জানা গিয়েছে, ভারত থেকে যে সব ডিম আমদানি করা হচ্ছে সেসব ডিম শ্রীলঙ্কার বেকারি, বিস্কুট কোম্পানি, রেস্তোরাঁ এবং ক্যাটারিং সংস্থাগুলি লটে কিনে নিচ্ছে।

এছাড়াও সাধারণ মানুষের মধ্যেও ডিমের বিপুল চাহিদা রয়েছে। আর সেকারণেই ভারত থেকে দিনে ১০ লক্ষ করে ডিম আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

 

Related articles

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...

টোল ট্যাক্স নিয়ে বচসা, ঝুলন্ত অবস্থাতেই টোলকর্মীকে নিয়ে ছুটল গাড়ি

ভয়ঙ্কর ঘটনা! ১২ কিলোমিটার ঝুলন্ত অবস্থায় টোল প্লাজার (Toll Plaza Incident) কর্মীকে নিয়ে ছুটে গেল একটি গাড়ি। ইতিমধ্যেই...