Monday, May 4, 2026

২৩ বছর পড়েছিল, বাম আমলে নেওয়া জমি ফেরত চায় KMC

Date:

Share post:

কেটে গিয়েছে ২৩ বছর। কথা ছিল সেই জমিতে ভবন তৈরি করবে কারিগরি শিক্ষা দফতর। কিন্তু পুরসভার থেকে জমি নিয়েও সেই জমিতে কোনও কাজই করেনি কারিগরি শিক্ষা দফতর। এবার সেই বাম আমলের বিতর্কিত জমি ফেরৎ চায় কলকাতা পুরসভা। এবং সেই জমিতে নিজেদের বরো কার্যালয় তৈরি করার দাবি জানালেন পুরসভার ১৩ নম্বর বরোর চেয়ারম‌্যান কাউন্সিলর রত্না শূর।

প্রসঙ্গত, কলকাতা পুরসভার ১৩ ও ১৪ নম্বর বরোর অফিস বর্তমানে একটিই। এই একটি অফিসেই চলে দুই বরোর কাজ। এই দুই বরোর মোট জনসংখ্যা প্রায় ৯০ হাজারের কাছাকাছি। এই প্রসঙ্গে কলকাতা পুরসভার তেরো নম্বর বরোর চেয়ারম‌্যান রত্না শূর বলেন, ‘বিশাল এই বরোর বিপুল জনগণকে পরিষেবা দিতে গেলে আলাদা বরো অফিসের প্রয়োজন। অন‌্যান‌্য প্রতিটি বরোর মতো তেরো নম্বর বরোতেও স্বতন্ত্র অফিস গড়ে তুলতে হবে। ১১৫, ১১৬, ১১৭, ১১৮, ১১৯, ১২০, ১২২ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ১৩ নম্বর বরো। এই বরোয় জনসংখ‌্যা ৩৫ হাজারের কাছাকাছি। ১৩ নম্বর বরোয় আলাদা কোনও অফিস নেই। দূরদূরান্ত থেকে সাধারণ মানুষকে আসতে হয় ডায়মন্ড হারবার রোডে ১৪ নম্বর বরো অফিসে’।

বরো অফিস করতে গেলে প্রয়োজন জমির। ৪৪ নম্বর রাজা রামমোহন রায় রোডে পুরসভার ১০ কাঠা জমি ছিল। বাম আমলে সে জমি নিয়ে নেয় কারিগরি শিক্ষা দফতর। কথা ছিল, সে জমিতে ভবন তৈরি হবে। কিন্তু সেই জমিতে বামেরা কোনও কাজও করেনি। ১৩ নম্বর বরোর চেয়ারম‌্যান রত্না শূরের দাবি, জমি যখন ব‌্যবহারই করা হয়নি, পুরসভা ফের সে জমি ফিরিয়ে নিক।

আরও পড়ুন- সরকারি কর্মচারীদের পদোন্নতির সরলীকরণ, একগুচ্ছ বাড়তি সুবিধা ঘোষণা মুখ্যমন্ত্রীর

Related articles

আগামী ৬ মাস রাজ্যে থাকবে সিএপিএফ, কোথায় কত জওয়ান বিজ্ঞপ্তি প্রকাশ কমিশনের

রাজ্যের ভোট গণনার দিনেই নির্বাচন পরবর্তী অশান্তির আশঙ্কায় আগামী ৬ মাস রাজ্যে সিএপিএফ (CAPF) মোতায়েনের বিজ্ঞপ্তি জারি করল...

কেরালমে পালাবদল, তামিলনাড়ুতে নেমেই শতাধিক: দক্ষিণের প্রাথমিক ট্রেন্ড

যেখানেই বিপদে বিজেপি (BJP), সেখানেই ভোট গণনায় স্লো করে দেওয়ার প্রবণতা জাতীয় নির্বাচন কমিশনের(Election Commission)। তবে দক্ষিণের তামিলনাড়ু...

বিয়ে করছেন? প্রশ্ন শুনে লাজুক মুখে উত্তর দিলেন গিল

বিয়ে নিয়ে ফের প্রশ্নের সম্মুখীন হতে হল শুভমান গিলকে (Shubman Gill)। বিগত কয়েক বছর ধরেই মাঠের বাইরে চর্চায়...

সূর্যাস্তের পরে তৃণমূলের জয় নিশ্চিত, বাঘের বাচ্চার মতো লড়াই করুন: বার্তা দলনেত্রীর

দয়া করে গণনাকেন্দ্র, এলাকা ছেড়ে বেরিয়ে আসবেন না কাউন্টিং এজেন্ট থেকে দলীয় কর্মী-প্রার্থীদের জরুরি বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
99 এগিয়ে
বিজেপি
189 এগিয়ে
কংগ্রেস
1 এগিয়ে
বামফ্রন্ট
1 এগিয়ে
আই এস এফ
2 এগিয়ে
অন্যান্য
2 এগিয়ে