Saturday, May 16, 2026

পঞ্চায়েতে ক্যারিশ্মা দেখাতে প্রস্তুত তৃণমূল: জনজোয়ারে আশ্বস্ত অভিষেক

Date:

Share post:

উত্তর থেকে দক্ষিণ যেখানেই যাচ্ছেন জনসমুদ্রে ভেসে যাচ্ছেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। জনসংযোগ যাত্রার ৩৫ তম দিনে আজ ২০ কিলোমিটার পায়ে হেঁটে চন্ডীগ্রাম থেকে নন্দীগ্রাম(Nandigram) যাচ্ছেন ডায়মন্ড হারবারের সাংসদ। তাঁর এই পদযাত্রার আগে বৃহস্পতিবার টুইট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লিখলেন, গোটা বাংলা নিজেদের দখলে নিয়ে নিয়েছে তৃণমূলের নবজোয়ার। আসন্ন পঞ্চায়েত এবং তার পরবর্তী সব কটি নির্বাচনে তৃণমূল নিজের ক্যারিশ্মা দেখাতে প্রস্তুত।

বৃহস্পতিবার নিজের টুইটার অ্যাকাউন্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, “প্রতিদিন হাজার হাজার মানুষের ভালোবাসা সমৃদ্ধ করছে জনসংযোগ যাত্রাকে। এবং আমি নিশ্চিত এই জনজোয়ার গোটা বাংলাকে ভালোবেসে নিজেদের দখলে নিয়ে নিয়েছে। রাজ্যবাসীর বিপুল সমর্থন আমাকে আশ্বস্ত করছে তৃণমূল কংগ্রেস আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এবং এর বাইরেও নিজেদের ক্যারিশ্মা দেখাতে প্রস্তুত।”

পাশাপাশি বিজেপিকে তোপ দেগে তিনি আরও লেখেন, “আমি নিশ্চিত সামাজিক-রাজনৈতিক ক্ষেত্রে বিজেপি যে বিপুল ক্ষতি করেছে তা উপলব্ধি করেছে গোটা ভারত। এই বছরের শেষের দিকে, দেশের ৫ রাজ্যে নির্বাচন রয়েছে। এই ৫টি রাজ্যেই বিজেপি হারবে তাতে কোনও সন্দেহ নেই। বিজেপির অপশাসনের শেষের শুরু!”

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...