Saturday, June 20, 2026

মহাভারতের ধ্বং.সাবশেষ দিল্লিতে! পুরনো কেল্লার নীচেই উদ্ধার একাধিক প্রত্নতাত্ত্বিক নির্দশন

Date:

Share post:

এবার মহাভারতের আমলের ধ্বংসাবশেষ মিলল দিল্লিতে (Delhi)! হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। পাশাপাশি এই এলাকাটি সম্ভবত পাণ্ডবের রাজধানী ইন্দ্রপ্রস্থ (Indraprashtha) বলেই অনুমান ইতিহাসবিদদের। উল্লেখ্য, গত জানুয়ারি মাস থেকেই দিল্লির পুরনো কেল্লায় (Purana Qila) খননকাজ শুরু করে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI)। আর সেখান থেকেই উদ্ধার হয়েছে একাধিক প্রত্নতাত্ত্বিক নির্দশন। এএসআইয়ের ডিরেক্টর বসন্ত স্বর্ণকার এমনটাই দাবি করেছেন। তবে পুরনো কেল্লায় খোঁড়াখুঁড়ির শুরুর মূল কারণ ছিল, এই এলাকাটি আদৌ পাণ্ডবদের রাজধানী ইন্দ্রপ্রস্থ কিনা তা খতিয়ে দেখা। আর এই দাবি ওঠার পরেই কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে খননকাজের নির্দেশ দেওয়া হয়।

স্বর্ণকারের আরও দাবি, দিল্লির পুরনো কেল্লার নীচেই একাধিক সময়ের ঐতিহাসিক নিদর্শন পাওয়া গিয়েছে। তার মধ্যে অন্যতম ধূসর রঙের তার দিয়ে নকশা করা মাটির বাসনপত্র। ইতিহাসবিদদের মতে, মহাভারতের সময়ের বিশেষত্ব ছিল এই ধরণের বাসনগুলি। পোড়ামাটির বাসনে ধূসর রঙের তার দিয়ে নকশা আঁকা হত সেই সময়ে। তবে অন্য কোনও যুগে এভাবে বাসনপত্র তৈরির কোনও প্রমাণ নেই।

 

এএসআই ডিরেক্টর (ASI Director) আরও জানিয়েছেন, দিল্লির পুরনো কেল্লায় মাটির তলা থেকে একাধিক যুগের প্রমাণ পাওয়া গিয়েছে। তার মধ্যেই রয়েছে মৌর্য, গুপ্ত, রাজপুত সভ্যতার নিদর্শন। তবে প্রত্যেকটি ক্ষেত্রেই বাসনপত্র থেকে জানা গিয়েছে এই সভ্যতাগুলির অস্তিত্ব। তারপরেই জানা যায়, এই এলাকার কথাই মহাভারতে উল্লেখ রয়েছে। তবে এএসআই ডিরেক্টরের মতে, এখনই বলা যাবে না পুরনো কেল্লাতেই ইন্দ্রপ্রস্থ ছিল কিনা। তার জন্য অন্তত দু’বছর ধরে খননকাজ চালাতে হবে।

 

 

Related articles

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...