Saturday, April 25, 2026

জল্পনাই সত‍্যি, পিএসজি ছাড়ছেন মেসি, জানালেন কোচ

Date:

Share post:

অবশেষে জল্পনাই সত‍্যি হলো। পিএসজি ছাড়ছেন লিওনেল মেসি। এদিন এমনটাই জানালেন পিএসজি কোচ ক্রিস্টোফে গালটিয়ের। যার ফলে আগামী শনিবার ৩ জুন ফরাসি ক্লাবের হয়ে শেষ ম্যাচ খেলবেন লিও। তবে এবার তিনি কোন দলে যোগ দেবেন, তা এখনও স্পষ্ট নয়। সেই নিয়ে জল্পনা চলছেই।

এদিন পিএসজি কোচ বলেন,” ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে কোচিং করানোর অভিজ্ঞতা হয়েছে আমার। শনিবার ঘরের মাঠে শেষ ম্যাচ খেলবে লিও। আমি আশা করব যে সেদিন ওকে দারুণভাবে অভ্যর্থনা জানানো হবে। ও সবসময় দলের সঙ্গে ছিল। পুরো মরশুমে ওর সঙ্গে সময় কাটাতে পেরে নিজেকে ধন্য মনে করছি।”

২০২০ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন মেসি। দু’বছরের চুক্তি ছিল তাঁর। প্রথম মরশুম ভাল কাটলেও দ্বিতীয় মরশুম একেবারেই ভালো যায়না লিওর। ঠিক মতো মানিয়ে নিতে পারছিলেন না তিনি। মাঠে পিএসজি সমর্থকদের বিদ্রুপ সহ্য করতে হচ্ছিল আর্জেন্তাইন অধিনায়ককে। তার মাঝেই ক্লাবকে না জানিয়ে সৌদি আরবে যাওয়ায় মেসিকে নির্বাসিত করেছিল পিএসজি। এরপরই মেসির পিএসজি ছাড়ার জল্পনা বাড়ে। ইতিমধ্যেই লিওকে পেতে ঝাঁপিয়েছে তাঁর পুরোনো ক্লাব এফসি বার্সেলোনা। পিছিয়ে নেই সৌদির ক্লাব আল হিলালও। আল হিলাল বিশাল অঙ্কের প্রস্তাব দেয় মেসিকে। এখন দেখার কোন ক্লাবে যোগ দেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।

আরও পড়ুন:ভারতে একদিনের বিশ্বকাপ খেলতে আসতে আইসিসিকে বিশেষ প্রস্তাব পিসিবির : সূত্র

 

 

Related articles

IPL: মারাত্বক দুর্ঘটনা, ম্যাচের মধ্যেই মাথায় গুরুতর চোট পেয়ে হাসপাতালে এনগিডি

আইপিএলে দিল্লি ক্যাপিটালস এবং পঞ্জাব কিংস ম্যাচে গুরুতর চোট পেলেন লুঙ্গি এনগিডি (Lungi Ngidi)। দিল্লি ক্যাপিটালসের এই বোলার...

পক্ষপাতিত্বের অভিযোগ! ডায়মন্ড হারবারে ৫ পুলিশ অফিসার সাসপেন্ড কমিশনের 

নির্বাচনের আগে প্রশাসনের দায়িত্ব নিয়েই পুলিশে রদবদল করে নিজেদের পছন্দসই আধিকারিক বাসিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। আবার তাঁদেরই...

আসানসোলে কংগ্রেস কর্মী খুনে চাঞ্চল্য, ধৃত ৩

আসানসোলে কংগ্রেস (Asansol Crime) কর্মী খুনে আটক করা হল তিনজনকে। শুক্রবার রাতে কংগ্রেস কর্মীর খুনের ঘটনা ঘিরে তীব্র...

ISL: ওডিশা ম্যাচের আগে ধাক্কা, কড়া শাস্তি পেলেন মিগুয়েল

বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচে নিয়ম লঙ্ঘন করায় শাস্তি পেলেন ইস্টবেঙ্গল(East Bengal) ফুটবলার মিগুয়েল(Miguyel)। এআইএফএফ-র প্লেয়ার স্ট্যাটাস কমিটির তরফ...