Monday, May 4, 2026

Entertainment: মুক্তির আগেই ২০০ কোটির ঘরে ‘আদিপুরুষ’!

Date:

Share post:

২০২৩-এ নতুন করে মুক্তি পেতে চলেছে ‘রামায়ণ’। তবে এবার তাতে জুড়েছে ভিএফএক্স-এর (VFX) কামাল। দক্ষিণী সুপারস্টার ‘বাহুবলী’ প্রভাস এবং বলি সুন্দরী কৃতী স্যাননের (Prabhash and Kriti Sanon) ‘আদিপুরুষ’ (Adipurush) ছবির ট্রেলার এবং গান প্রকাশ্যে এসেছে। পরিচালক ওম রাউতের বিগ বাজেটের ছবি ঘিরে প্রথম থেকেই সিনেপ্রেমীদের উন্মাদনার পারদ তুঙ্গে। সমালোচনাও শুরু হয়েছে বটে, কিন্তু সিনেমা মুক্তির আগেই বিতর্ককে বাইপাস করে প্রায় ২০০ কোটির ঘরে ‘আদিপুরুষ’ (Adipurush)।

রামায়ণ নিয়ে ভারতবাসীর মনে দীর্ঘদিন ধরে চলে আসা এক বিশ্বাস আজও অটুট। সেখানে পর্দায় রাম-সীতা চরিত্রদের নতুন মোড়কে আনতে গেলে পরিচালককে একটু ভেবেচিন্তে কাজ করতে হয়। ‘আদিপুরুষ’ সিনেমায় রামের ভূমিকায় প্রভাস (Prabhas) এবং রাবণ লুকে সইফ আলি খান (Saif Ali Khan) তুমুল সমালোচনার মুখে পড়েন।

বাদ যাননি কৃতী স্যাননও (Kriti Sanon)। সীতা হিসেবে তাঁকে মানতে নারাজ হিন্দুত্ববাদীরা। রামমন্দিরের প্রধান পুরোহিত এই ছবি নিষিদ্ধ করার ডাক তুললেও সিনেপ্রেমীরা সেই সব পাত্তা দেননি। তাই ‘আদিপুরুষ’-এর ট্রেলার ও গান বেশ ট্রেন্ডিং।

শোনা যাচ্ছে পাঁচশো কোটির বাজেটে তৈরি প্রভাস-কৃতীর নতুন ছবির শুধুমাত্র তেলুগু ভার্সানের থিয়েট্রিক্যাল সত্ত্ব বিক্রি করেই ১৮৫ কোটি টাকা আয় হয়েছে। জিএসটি জুড়লে হিসেব দাঁড়ায় ২০০ কোটি টাকার বেশি। মুক্তির আগেই এত বড় সাফল্যে খুশি প্রযোজক, পরিচালক এবং ছবির কলাকুশলীরা। জুন মাসের মাঝামাঝিতে মুক্তি পাবে এই ছবি। ফের এক সুপারডুপার হিট ছবি দিতে চলেছেন বাহুবলী নায়ক, এমনটাই মনে করা হচ্ছে।

 

Related articles

পোস্টাল ব্যালট দিয়ে রাজ্যে ভোট গণনা শুরু, ইভিএম খোলা হবে সাড়ে আটটার পরে 

শুরু হল বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনা। নির্বাচন কমিশন (ECI) যেমন আগে জানিয়েছিল সেই মতো পোস্টাল ব্যালট দিয়েই...

আজ অসম-তামিলনাড়ু-কেরল-পুদুচেরিতে ভোটগণনা

বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন দেশের অন্যান্য তিন রাজ্য অসম-তামিলনাড়ু-কেরল এবং এক কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট গণনা...

আজ ২৯৩ কেন্দ্রে ভোট গণনা, এক যাত্রায় পৃথক ‘ফল’তা

নীলবাড়ি দখলের লড়াইয়ে জিতবে কে, উত্তর মিলবে আজ। দু-দফায় বাংলার বিধানসভা নির্বাচন পর্ব (West Bengal assembly election) মোটামুটি...

মধ্যরাতে রাজ্য জুড়ে দলের নেতা-কর্মীদের বিশেষ নির্দেশ মমতার

জেলায় জেলায় লোডশেডিং করার চেষ্টা চলছে, স্ট্রং রুম গুলোতে কিছু সময় অন্তর বন্ধ হয়ে যাচ্ছে সিসিটিভি - মধ্যরাতে...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
58 এগিয়ে
বিজেপি
71 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে